
বগুড়া
প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬ - ১৭:৫৬
• পঠিত: ৬ বার

বগুড়া সদরে দুই পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছা. দোলেনা (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে বগুড়া সদর উপজেলার সুলতানগঞ্জপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি বগুড়ার 'ক' সার্কেলের একটি আভিযানিক দল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল ওয়াজেদের নেতৃত্বে এ অভিযান চালায়। এ সময় দুই পিস ইয়াবা ট্যাবলেটসহ দোলেনাকে গ্রেপ্তার করা হয়।
পরে ঘটনাস্থলে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে জব্দ করা দুই পিস ইয়াবা ট্যাবলেট নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।





