
নর্থ এক্সপ্রেস
নিউজ ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর, ২০২৬ - ১৪:১৬
• পঠিত: ৭ বার

জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী (এমপি) বলেছেন, সরকার একটি গণতান্ত্রিক সরকার এবং গণতান্ত্রিক ও রাজনৈতিকভাবেই সব বিষয় মোকাবিলা করছে। দেশে কোনো অপশক্তি বা অতীতে পরাজিত ও পলায়নকৃত ফ্যাসিস্ট শক্তি অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার চেষ্টা করলে তাদের সে প্রচেষ্টা সফল হবে না।
শুক্রবার দুপুরে জয়পুরহাটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয় আয়োজিত এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, একাডেমিক ভবনের সম্প্রসারণ কাজের উদ্বোধন, গুণী শিক্ষক সংবর্ধনা, অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।
প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, সারাদেশের সকল নাগরিকের নিরাপত্তা রক্ষা করা সরকারের দায়িত্ব। বর্তমান সরকার কোনো জুলুম-নির্যাতনের সরকার নয়। তিনি অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট শক্তি প্রমাণ করেছে যে তাদের কোনো রাজনৈতিক দল বা আদর্শ নেই; তারা সন্ত্রাস ও জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে দেশকে ধ্





