
গোলাম মুক্তাদির সবুজ
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৬ - ২৩:২৯
• পঠিত: ৬ বার

বগুড়ার দুপচাঁচিয়ায় সামাজিক বন বিভাগের পক্ষ থেকে রাস্তার উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। ২২ নভেম্বর রোববার দুপুরে উপজেলা নির্বাহী কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের এ চেক বিতরণ করেন।এ উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা হাসান আল তারিক। এদিন বেড়াগ্রাম থেকে দাইমপুর পর্যন্ত হাফ কিলোমিটার রাস্তার ৭জন উপকারভোগীর প্রত্যেককে ৯ হাজার ৯৭৮ টাকা করে মোট ৬৯ হাজার ৮৫০ টাকার চেক বিতরণ করা হয়।





