
গোলাম মুক্তাদির সবুজ
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৬ - ১৯:৫৭
• পঠিত: ১ বার

দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী বাজারে হযরত সালাহউদ্দিন ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। ২৩নভেম্বর সোমবার দুপুরে এ মাদ্রাসার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে মাদ্রাসা মাঠে এক আলোচনা সভা মাদ্রাসার শিক্ষা সচিব ও প্রধান শিক এবং গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রামের ফটিকছড়ি জামিয়া ইসলামিয়া উবাইদিয়া নানুপুর মাদ্রাসার মহাপরিচালক পীরে কামেল আল্লামা শাহ সালাহউদ্দিন পীর সাহেব নানুপুরী। বিশেষ আলোচকের বক্তব্য রাখেন বগুড়ার মারকাযুল উলুমের নায়েবে মুহতামিম মাওলানা মুফতি সাইফুদ্দিন জাকারিয়া বিন হাবিব। বরেন্য অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা হযরত আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী প্রমুখ। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার উপদেষ্টামন্ডলীর সদস্য এসএম গ্রুপ সৌদি আরবের প্রতিনিধি ওমর ফারুক, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রোস্তম আলী হিরো, গোবিন্দপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এস এম ফরহাদ, পাল্লাপাড়া জামে মসজিদের খতিব মো. জহুরুল ইসলাম, ইউপি সদস্য ওমর ফারুক, আদম আলী, বিএনপি নেতা নজরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।





