মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
নর্থ এক্সপ্রেস নিউজযোগাযোগগোপনীয়তার নীতি

স্বত্ব © নর্থ এক্সপ্রেস নিউজ|কারিগরি সহায়তায়: Sohanur Rahman Jahin

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
/

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
হোম/সংবাদ

ঘন কুয়াশায় ঢেকে গেছে পঞ্চগড়, ১৪ ডিগ্রিতে নামল তাপমাত্রা

নর্থ এক্সপ্রেস

নর্থ এক্সপ্রেস

নিউজ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৬ - ১১:৪০

• পঠিত: ৪ বার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত



উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড় ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। রাতভর কুয়াশার দাপটের পর মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশার কারণে সড়কে দৃষ্টিসীমা কমে যাওয়ায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। হিমেল বাতাস ও কুয়াশায় বেড়েছে শীতের অনুভূতি। এতে ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী মানুষ ও চালকেরা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, সোমবার পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি। এর আগে গত ১৯ নভেম্বর চলতি মৌসুমে জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। ভোরে তা আরও তীব্র আকার ধারণ করে। সকালে সড়কে কয়েক হাত দূরের বস্তুও স্পষ্ট দেখা যাচ্ছিল না। ফলে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন ধীরগতিতে চলাচল করে। এতে দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে।

ঘন কুয়াশা ও হিমেল বাতাসে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ভোরে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ। শীতের কারণে স্বাভাবিক কাজকর্মেও ব্যাঘাত ঘটছে। অন্যদিকে, টানা কুয়াশায় শীতকালীন সবজি ও রবিশস্যের বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকেরা।

আটোয়ারী উপজেলার রাধানগর এলাকার বাসিন্দা মকলেছুর রহমান বলেন, রাত থেকেই বৃষ্টির ফোঁটার মতো কুয়াশা পড়ছে। সকালে ঘুম থেকে উঠে চারপাশ সাদা চাদরে ঢাকা দেখা যায়। রাস্তায় সামনের কিছুই ঠিকমতো দেখা যাচ্ছিল না।

পঞ্চগড় সদর উপজেলার জালাসি এলাকার বাসিন্দা আলতাফ হোসেন বলেন, জীবিকার তাগিদে ভোরে কাজে বের হতে হয়। কিন্তু ঘন কুয়াশায় রাস্তাঘাটে চলাচল কঠিন হয়ে পড়েছে। সকাল ৮টা পার হলেও সূর্যের দেখা না মেলায় কাজে ব্যাঘাত ঘটছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ১০০ শতাংশ থাকায় কুয়াশার ঘনত্ব বেশি। মঙ্গলবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে সূর্যের দেখা মিললে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।


সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক

সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক

স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন

জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন

৫০টি জাহাজে সাইবার হামলা, সন্দেহের তালিকায় ইরান-রাশিয়া

৫০টি জাহাজে সাইবার হামলা, সন্দেহের তালিকায় ইরান-রাশিয়া

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, কোনাবাড়ীতে পুলিশের সাউন্ড গ্রেনেড

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, কোনাবাড়ীতে পুলিশের সাউন্ড গ্রেনেড

ট্রাম্পের পোস্টে ভাইরাল হুয়াংয়ের ‘লাল বক্ষবন্ধনী’ হাতে ছবি, পেছনে এনভিডিয়ার পতাকা

ট্রাম্পের পোস্টে ভাইরাল হুয়াংয়ের ‘লাল বক্ষবন্ধনী’ হাতে ছবি, পেছনে এনভিডিয়ার পতাকা

শেয়ার করুন