শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
নর্থ এক্সপ্রেস নিউজযোগাযোগগোপনীয়তার নীতি

স্বত্ব © নর্থ এক্সপ্রেস নিউজ|কারিগরি সহায়তায়: Sohanur Rahman Jahin

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
/

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
হোম/সংবাদ

র‍্যালি ও প্রদর্শনী মেলায় কুড়িগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

নর্থ এক্সপ্রেস

নর্থ এক্সপ্রেস

নিউজ ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৬ - ১৮:৭

• পঠিত: ৬ বার

র‍্যালি ও প্রদর্শনী মেলায় কুড়িগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
​‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৬ উদযাপিত হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও প্রদর্শনী মেলার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে ​সকালে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

​র‍্যালি শেষে জেলা প্রাণিসম্পদ দপ্তরে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার (পিপিএম) খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক মো. সোহেল হোসনাইন কায়কোবাদ এবং কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।

​এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপপরিচালক আবু ফাত্তাহ মোঃ রওশন কবির, ডেপুটি সিভিল সার্জন ডা. আ ন ম গোলাম মোহাইমেন, বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, জেলা কৃত্রিম প্রজননের উপপরিচালক ডা. মো. আব্দুল আজিজ প্রধান, জেলা ভেটেনারি হাসপাতালের কর্মকর্তা মাহমুদুল ইসলাম এবং জেলা পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি লিয়াকত আলী লিটু।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

প্রধান অতিথি জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন,
‘প্রাণিসম্পদ খাত এখন শুধু আমিষের চাহিদা পূরণে সীমাবদ্ধ নেই, এটি রপ্তানি আয়ের বড় সম্ভাবনা তৈরি করেছে। আধুনিক প্রযুক্তি ও খামারিদের দক্ষতা বাড়ালে কুড়িগ্রামের প্রাণিসম্পদ জাতীয় অর্থনীতিতে আরও বড় অবদান রাখবে।’

​বিশেষ অতিথি পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, ‘খামারি ও উদ্যোক্তাদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে জেলা পুলিশ সব সময় পাশে আছে। প্রাণিসম্পদ খাতের বিকাশে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় আমরা সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখব।’

​বিশেষ অতিথি জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, ‘গ্রামীণ অর্থনীতি সচল রাখতে এবং তরুণদের কর্মসংস্থানে প্রাণিসম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয় খামারিদের সহায়তা ও খাতের উন্নয়নে জেলা পরিষদ প্রয়োজনীয় উদ্যোগ নেবে।’

অনুষ্ঠানের ​সভাপতি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
ডা. মো. হাবিবুর রহমান বলেন, ‘উন্নত জাত, প্রাণিপুষ্টি ও রোগবালাই নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে কাজ চলছে। খামারিরা আধুনিক পদ্ধতি অনুসরণ করলে প্রাণিসম্পদ উৎপাদন ও রপ্তানি সক্ষমতা—দুটোই বাড়বে।’

​আলোচনা সভা ও উদ্বোধনী পর্ব শেষে অতিথিরা প্রদর্শনী মেলার স্টলগুলো ঘুরে দেখেন। মেলায় ২৩টি স্টলে গরু, ঘোড়া, দেশীয় ও উন্নত প্রজাতির ছাগল, হাঁস-মুরগি ও বিভিন্ন প্রজাতির পাখির পাশাপাশি উন্নত ডেইরি প্রযুক্তি, প্রাণিপুষ্টি প্রযুক্তি এবং বেসরকারি সংস্থার প্রাণিসম্পদ খাতের আধুনিক প্রযুক্তিসমূহ প্রদর্শন করা হয়।
কুড়িগ্রামে উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

কুড়িগ্রামে উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ ও যুবলীগের দুইজন গ্রেপ্তার

দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ ও যুবলীগের দুইজন গ্রেপ্তার

রাজশাহী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ’র পূর্ণাঙ্গ কমিটি  সভাপতি হারুন-সাধারণ সম্পাদক অপু

রাজশাহী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ’র পূর্ণাঙ্গ কমিটি সভাপতি হারুন-সাধারণ সম্পাদক অপু

সিংড়ায় সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সিংড়ায় সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

উল্লাপাড়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২

উল্লাপাড়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২

আধুনিক ও দুর্নীতিমুক্ত ধামাইনগর গড়ার প্রত্যয়ে খন্দকার রমজান আলীর মনোনয়ন ফরম জমা

আধুনিক ও দুর্নীতিমুক্ত ধামাইনগর গড়ার প্রত্যয়ে খন্দকার রমজান আলীর মনোনয়ন ফরম জমা

শেয়ার করুন