শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
নর্থ এক্সপ্রেস নিউজযোগাযোগগোপনীয়তার নীতি

স্বত্ব © নর্থ এক্সপ্রেস নিউজ|কারিগরি সহায়তায়: Sohanur Rahman Jahin

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
/

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
হোম/সংবাদ

ধুবিলে দলীয় ঐক্য গড়তে চান সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোস্তফা কামাল

জি এম স্বপ্না

জি এম স্বপ্না

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৬ - ১৬:১৩

• পঠিত: ৬ বার

ধুবিলে দলীয় ঐক্য গড়তে চান সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোস্তফা কামাল



রাজপথের আন্দোলন-সংগ্রাম, রাজনৈতিক প্রতিকূলতা ও দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতাকে সঙ্গী করে বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৩নং ধুবিল ইউনিয়নের বিএনপি নেতা মো.মোস্তফা কামাল।দীর্ঘ দুই দশকের রাজনৈতিক পথচলায় ছাত্রদল,যুবদল ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন তিনি।এবার ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন এই নেতা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

মো.মোস্তফা কামাল ধুবিল ইউনিয়নের ধুবিল মেহমানশাহী গ্রামের বাসিন্দা।তার পিতার নাম মো.আজিজুল হক এবং মাতার নাম মোছা: আনোয়ারা খাতুন। শিক্ষাগত যোগ্যতায়তিনি বি.এ (পাশ) ডিগ্রিধারী।২০০৬ সাল থেকে তার রাজনৈতিক পথচলার সূচনা।সেই থেকে দীর্ঘ ২০ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তিনি।রাজনৈতিক জীবনের শুরু থেকেই ছাত্রদল ও যুবদলের সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণের মধ্য দিয়ে নিজেকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করেন মোস্তফা কামাল। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ধুবিল ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।পরবর্তী সময়ে ইউনিয়ন পর্যায়ে যুবরাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন।২০২২ সালে ধুবিল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।দীর্ঘ রাজনৈতিক পথচলায় দলীয় কর্মসূচী,সাংগঠনিক কার্যক্রম এবং আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে তার।রাজনৈতিক প্রতিকূলতা, হামলা ও নির্যাতনের শিকার হওয়ার কথাও উল্লেখ করেন তিনি।তবে এসব প্রতিকূলতার মধ্যেও বিএনপির সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থেকে দলকে সুসংগঠিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান এই নেতা।মোস্তফা কামালের ভাষ্য, রাজনীতি তার কাছে শুধু পদ-পদবী অর্জনের বিষয় নয়, বরং দলীয় নেতাকর্মীদের পাশে থাকা,সাধারণ মানুষের কথা শোনা এবং মানুষের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কাজ করার একটি দায়িত্ব।দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তৃণমূল পর্যায়ে দলীয় সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার প্রত্যাশা তার।তিনি জানান,ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পাওয়ার সুযোগ হলে দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সংগঠনের কার্যক্রম গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার বিষয়ে কাজ করতে চান তিনি। পাশাপাশি জনগণের অধিকার প্রতিষ্ঠা, স্বচ্ছতা, জবাবদিহি, এলাকার উন্নয়ন এবং জনসেবাকে গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

তিনি আরও মনে করেন,একটি রাজনৈতিক সংগঠনকে শক্তিশালী করতে হলে তৃণমূলের নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন, পারস্পরিক সম্মান,ঐক্য ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা জরুরি।দলীয় সিদ্ধান্ত ও সাংগঠনিক নিয়ম মেনে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নিজের রাজনৈতিক ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মোস্তফা কামাল এ প্রতিনিধিকে আরও বলেন,সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে দলীয় নেতাকর্মীদের সেবা করার পাশাপাশি এলাকার সাধারণ মানুষের পাশে থাকতে চান। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে সংগঠনের স্বার্থ,জনগণের অধিকার এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডকে প্রাধান্য দেওয়াই তার অঙ্গীকার।

দীর্ঘ ২০ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা,ছাত্রদল-যুবদল থেকে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং রাজপথের আন্দোলন-সংগ্রামের স্মৃতি বুকে নিয়ে ধুবিল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন মো. মোস্তফা কামাল।তার রাজনৈতিক পথচলার পরবর্তী অধ্যায় কোন দিকে এগোয়,তাম নির্ভর করবে দলীয় সাংগঠনিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নেতাকর্মীদের সিদ্ধান্তের ওপর।

ডেঙ্গুতে আক্রান্ত নাহিদ রানা, দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন

ডেঙ্গুতে আক্রান্ত নাহিদ রানা, দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন

বিআইএন নেই, ২৭ হাজার অনলাইন ব্যবসা ভ্যাট যাচাইয়ে

বিআইএন নেই, ২৭ হাজার অনলাইন ব্যবসা ভ্যাট যাচাইয়ে

বগুড়ার মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সিরাজগঞ্জে গ্রেপ্তার

বগুড়ার মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সিরাজগঞ্জে গ্রেপ্তার

গোপনে নয়, প্রকাশ্যেই বাগদান ও আইনি বিয়ে সারলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী

গোপনে নয়, প্রকাশ্যেই বাগদান ও আইনি বিয়ে সারলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী

অতীত ভুলে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকার

অতীত ভুলে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকার

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে বগুড়ায় ১৩ সাংবাদিককে সম্মাননা, দেওয়া হলো সাড়ে ৬ লাখ টাকা

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে বগুড়ায় ১৩ সাংবাদিককে সম্মাননা, দেওয়া হলো সাড়ে ৬ লাখ টাকা

শেয়ার করুন