শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
নর্থ এক্সপ্রেস নিউজযোগাযোগগোপনীয়তার নীতি

স্বত্ব © নর্থ এক্সপ্রেস নিউজ|কারিগরি সহায়তায়: Sohanur Rahman Jahin

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
/

হোম/সংবাদ

দুই শতাধিক কবি-সাহিত্যিকের মিলনমেলা, বগুড়ায় শুরু তিন দিনব্যাপী কবি সম্মেলন

বগুড়া

বগুড়া

প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৬ - ০:৩৩

• পঠিত: ৭ বার

ছবি: জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা
ছবি: জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দুই শতাধিক কবি-সাহিত্যিকের অংশগ্রহণে বগুড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী কবি সম্মেলন। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষে বগুড়ার সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সংগঠন বগুড়া লেখক চক্র এ সম্মেলনের আয়োজন করেছে।

সম্মেলন উপলক্ষে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে অংশগ্রহণকারী কবি-সাহিত্যিকেরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন এবং প্রকাশনা ও কবি ব্যাগ উপহার দেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি মুহম্মদ শহীদুল্লাহ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি ও কবি সম্মেলন উদ্‌যাপন পরিষদের সদস্যসচিব কবি ইসলাম রফিক।

অনুষ্ঠানে বগুড়া লেখক চক্রের মুখপত্র ‘ঈক্ষণ’, বেড়ে ওঠার কাগজ ‘নিওর’, সম্মেলনের স্যুভেনির, দুটি সেমিনার পেপার এবং কবি মুহম্মদ শহীদুল্লাহর ‘নিজস্ব দুঃখগুলো’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী সম্মেলনে থাকছে দুটি সেমিনার, পাঁচটি মুক্ত আলোচনা এবং সাতটি স্বরচিত কবিতা ও ছড়া পাঠের পর্ব। দ্বিতীয় দিন বিকেল ৪টায় আটজন বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্র পুরস্কার দেওয়া হবে। সম্মেলনের তৃতীয় দিনে কবি-সাহিত্যিকেরা জিয়াবাড়ি ও মমইন পরিদর্শন করবেন।

সম্মেলনকে ঘিরে জেলা পরিষদ চত্বরে বসেছে মিনি বইমেলা। সেখানে বাংলা একাডেমি, শিশু একাডেমি ও পল্লী উন্নয়ন একাডেমির প্রকাশনার পাশাপাশি জাতীয় ও স্থানীয় লেখকদের বই, লিটল ম্যাগাজিন এবং শীতকালীন পিঠা পাওয়া যাচ্ছে।

উদ্বোধনী দিনের বিকেলে কথাসাহিত্যিক ও বাচিকশিল্পী মাহফুজ ফারুকের সঞ্চালনায় কাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনা ও তাঁর কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। রাতে ছিল স্বরচিত কবিতা আবৃত্তির আয়োজন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক মো. আব্দুল মজিদ প্রামাণিক, এসআরবি-১২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ, জেলা কালচারাল অফিসার মো. মাহমুদুল হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন বাংলা একাডেমির উপপরিচালক ও ছড়াকার ইমরুল ইউসুফ।

তিন দিনের এ আয়োজনকে ঘিরে বগুড়ায় কবি-সাহিত্যিকদের মিলনমেলায় প্রাণবন্ত হয়ে উঠেছে সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গন।

“মাদকের ফ্যাক্টরি নেই, তবুও সীমান্ত পেরিয়ে আসছে কুড়িগ্রামে”: মাদকবিরোধী সমাবেশে ক্ষোভ

“মাদকের ফ্যাক্টরি নেই, তবুও সীমান্ত পেরিয়ে আসছে কুড়িগ্রামে”: মাদকবিরোধী সমাবেশে ক্ষোভ

সৈয়দপুরে জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সৈয়দপুরে জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দুপচাঁচিয়া পৌর শ্রমিকদলের উদ্যোগে আব্দুল ওয়াদুদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

দুপচাঁচিয়া পৌর শ্রমিকদলের উদ্যোগে আব্দুল ওয়াদুদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

ছাত্রীকে নিয়ে পালিয়ে ফরিদপুরে গ্রেপ্তার উল্লাপাড়ার শিক্ষক রাজিব

ছাত্রীকে নিয়ে পালিয়ে ফরিদপুরে গ্রেপ্তার উল্লাপাড়ার শিক্ষক রাজিব

‘দরকার হলে জামায়াত ছেড়ে দেব, মাইর খাওয়ার মধ্যে নেই’: আমির হামজা

‘দরকার হলে জামায়াত ছেড়ে দেব, মাইর খাওয়ার মধ্যে নেই’: আমির হামজা

কৃষির প্রতি নতুন প্রজন্মকে আগ্রহী করার আহ্বান ডা. জুবাইদার

কৃষির প্রতি নতুন প্রজন্মকে আগ্রহী করার আহ্বান ডা. জুবাইদার

শেয়ার করুন