ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পঞ্চগড় পৌরসভার সাবেক সফল ৫ বারের মেয়র ও পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক, জননেতা আলহাজ্ব তৌহিদুল ইসলাম আর নেই।
তাঁর মৃত্যুতে পঞ্চগড়ের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একজন অভিজ্ঞ, পরিশ্রমী, জনবান্ধব ও নিবেদিতপ্রাণ জনসেবক হিসেবে মানুষের পাশে ছিলেন। পঞ্চগড়ের উন্নয়ন ও জনকল্যাণে তাঁর দীর্ঘদিনের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে পঞ্চগড়বাসী।
তাঁর মৃত্যুতে পঞ্চগড়বাসী একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। তাঁর কর্মময় জীবন ও জনসেবামূলক অবদান মানুষের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
মহান আল্লাহ মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন। 🤲