ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ার ধুনটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ আগস্ট) সকাল ১১ ঘটিকায় ধুনট উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। পরে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে উপজেলা পরিষদের ইচামতি হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী।
এ সময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ কাদির, উপজেলা প্রকৌশলী বখতিয়ার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমিন, ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মণ্ডল, সাবেক পৌর প্রশাসক আখতার আলম সেলিম এবং ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।