বগুড়ার দুপচাঁচিয়া ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানের ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় ও পুরাতন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম। অভিযানকালে রিপন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খাদ্যদ্রব্যে নিষিদ্ধ অ্যামোনিয়া হাইড্রেড ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্তুত ও বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটির মালিক আব্দুল জোব্বারকে ৮০ হাজার টাকা ও পুরাতন বাজার এলাকায় মাতৃ জুয়েলার্সে স্বর্ণের মূল্য তালিকা প্রদর্শন না করায় অজিত দত্তকে ১৫হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আইন শঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।