ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক সভাপতি অধ্যাপক করিমুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাসুদ রানা, ৫ নং ইউপি বিএনপি সভাপতি আব্দুল হামিদ, উপজেলা মহিলা দলের সভানেত্রী সাবানা পারভীন ও সাধারণ সম্পাদিকা আয়েশা সিদ্দিকা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের মহিলা দলের সভানেত্রীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে নেতা-কর্মীরা উপজেলার প্রধান সড়কপথে একটি র্যালি বের করেন।অনুষ্ঠিত আলোচনা সভায় জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠার ইতিহাস ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ও রাজনৈতিক ভূমিকার কথা স্মরণ করেন। তাঁরা দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
পরে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত নেতৃবৃন্দসহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।