হোম/সংবাদ

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নর্থ এক্সপ্রেস

নর্থ এক্সপ্রেস

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট, ২০২৬ - ১১:২

• পঠিত: 9 বার

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টায় জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন তিনি।

নতুন এই ভবন চালুর ফলে হাসপাতালটির চিকিৎসাসেবা ও শয্যাসংখ্যা আরও বৃদ্ধি পাবে। এতে দেশের নিউরোসায়েন্স ও স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও সম্প্রসারিত হবে।