বগুড়ার শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্র ও দেশের স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাদ আছর এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির শুরুতে দলীয় নেতাকর্মীরা শিবগঞ্জ পৌর এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মীর মুগ্ধ স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুনুর রশিদ, অধ্যাপক নজরুল ইসলাম, জহুরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, আব্দুল্লাহ জোবায়ের, সামিউল আলিম আক্কাস, খোরশেদ আলম কাজল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন, মাহাদী হাসান তমাল, আতিকুর রহমান সুজন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুইনমুর রহমান মুন, পৌর ছাত্রদলের সভাপতি আল-আমিন,সাদ্দাম হোসেন বাঘ। এ ছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।