শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
নর্থ এক্সপ্রেস নিউজযোগাযোগগোপনীয়তার নীতি

স্বত্ব © নর্থ এক্সপ্রেস নিউজ|কারিগরি সহায়তায়: Sohanur Rahman Jahin

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
/

হোম/সংবাদ

২২ বছরে আস্থার প্রতীক বসুন্ধরা সিটি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণিল আয়োজন

স্টাফ

স্টাফ

রিপোর্টার

প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৬ - ১৩:১

• পঠিত: ৭ বার

২২ বছরে আস্থার প্রতীক বসুন্ধরা সিটি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণিল আয়োজন
২২ বছরের পথচলা পূর্ণ করেছে দেশের অন্যতম জনপ্রিয় শপিং ও লাইফস্টাইল গন্তব্য বসুন্ধরা সিটি শপিং মল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনভর নানা আয়োজন, ফ্যাশন শো, তারকাদের অংশগ্রহণে ফ্ল্যাশমব এবং সাংস্কৃতিক পরিবেশনায় মুখর ছিল শপিং মলের লেভেল-১ অ্যাট্রিয়াম। দর্শনার্থীদের অংশগ্রহণে পুরো আয়োজন পায় উৎসবের আমেজ।

গতকাল দুপুর ২টায় বসুন্ধরা সিটি শপিং মলের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। এ উপলক্ষে দিনব্যাপী আয়োজন করা হয় বিভিন্ন বিনোদনমূলক কর্মসূচি। এর মধ্যে ছিল আকর্ষণীয় ফ্যাশন শো, সেলিব্রিটি ফ্ল্যাশমব এবং শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন শেখ এহসান রেজা (অব.)। এ সময় তিনি বসুন্ধরা সিটির ২২ বছরের পথচলায় ক্রেতা, ব্র্যান্ড পার্টনার, ব্যবসায়িক সহযোগী, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, শুরু থেকেই বসুন্ধরা সিটিকে এমন একটি আধুনিক শপিং ও লাইফস্টাইল গন্তব্য হিসেবে গড়ে তোলার লক্ষ্য ছিল, যেখানে কেনাকাটার পাশাপাশি পরিবার ও প্রিয়জনদের সঙ্গে মানুষ আনন্দঘন সময় কাটাতে পারবেন।

ক্যাপ্টেন শেখ এহসান রেজা আরও জানান, গত ২২ বছরে ক্রেতাদের আস্থা, ভালোবাসা ও সহযোগিতায় বসুন্ধরা সিটি একটি বিশেষ সামাজিক অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ভবিষ্যতে আরও আধুনিক সেবা, নতুন ব্র্যান্ড, উন্নত সুযোগ-সুবিধা এবং আকর্ষণীয় আয়োজনের মাধ্যমে ক্রেতাদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্য রয়েছে।

এবারের প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল সেলিব্রিটি ফ্ল্যাশমব ও ফ্যাশন ফেস্ট। জনপ্রিয় তারকা বিদ্যা সিনহা মিম, সাবিলা নূর, তমা মির্জা ও জিয়াউল রোশানের অংশগ্রহণে বিশেষ ফ্ল্যাশমব দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করে। পাশাপাশি আলিফা ডান্স টিমের প্রাণবন্ত পরিবেশনাও দর্শকদের বাড়তি আনন্দ দেয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ব্র্যান্ডের অংশগ্রহণে মোট ১০টি ফ্যাশন শোর আয়োজন করা হয়। এসব আয়োজনে ক্লাবহাউস, ফ্রিল্যান্ড, ক্যাপশন, ইনফিনিটি, দুবাই বোরকা, শিশু পরিবহন, স্টানিং বাই শাহাদ, জোইস, আর্টফিট, ইরানি বোরকা ও সি স্কাইসহ বিভিন্ন ব্র্যান্ড অংশ নেয়।

দীর্ঘ ২২ বছরের যাত্রায় ক্রেতা, ব্র্যান্ড পার্টনার, ব্যবসায়িক সহযোগী, শিল্পী, গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের দর্শনার্থী ও শুভানুধ্যায়ীদের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ও বিশেষ আয়োজনের টাইটেল স্পন্সর ছিল রেইজ বাংলাদেশ। আর পাওয়ার্ড বাই পার্টনার হিসেবে ছিল ইকিউব। তাদের সহযোগিতায় পুরো আয়োজন আরও বর্ণিল ও প্রাণবন্ত হয়ে ওঠে।
আন্দোলন-সংগ্রাম ও আত্মত্যাগে বারবার গণতন্ত্রের স্বপ্ন জাগলেও কেন তা স্থায়ী রূপ পেল না বাংলাদেশে

আন্দোলন-সংগ্রাম ও আত্মত্যাগে বারবার গণতন্ত্রের স্বপ্ন জাগলেও কেন তা স্থায়ী রূপ পেল না বাংলাদেশে

বগুড়ার শেরপুরে ইউএনও-এসিল্যান্ডের বাসভবনসহ বিভিন্ন স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান

বগুড়ার শেরপুরে ইউএনও-এসিল্যান্ডের বাসভবনসহ বিভিন্ন স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান

ছাত্রশিবিরের কুড়িগ্রাম জেলা শাখার নববর্ষের প্রকাশনা সামগ্রীর মোড়ক উন্মোচন

ছাত্রশিবিরের কুড়িগ্রাম জেলা শাখার নববর্ষের প্রকাশনা সামগ্রীর মোড়ক উন্মোচন

দুপচাঁচিয়ায় ১৪বছর বয়সী কিশোরের আত্মহত্যা

দুপচাঁচিয়ায় ১৪বছর বয়সী কিশোরের আত্মহত্যা

দুপচাঁচিয়ায় আ’লীগ নেতা খাইরুল গ্রেপ্তার

দুপচাঁচিয়ায় আ’লীগ নেতা খাইরুল গ্রেপ্তার

রামকৃষ্ণপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন বিএনপি নেতা আফসার

রামকৃষ্ণপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন বিএনপি নেতা আফসার

শেয়ার করুন