হোম/সংবাদ

বালিয়াডাঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক - ২

নর্থ এক্সপ্রেস

নর্থ এক্সপ্রেস

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৬ - ১৮:৫০

• পঠিত: 11 বার

বালিয়াডাঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক - ২



ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৬টার মধ্যে উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের মাদ্রাসা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. দর্শন আলী (৪২), পিতা আব্দুস সোবহান এবং মো. আলিম উদ্দিন (৪৫), পিতা মো. ঝড়ুয়া মাহামুদ। তারা দুজনই বড়পলাশবাড়ী ইউনিয়নের সরকারপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদ্রাসা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দর্শন আলী ও আলিম উদ্দিনকে আটক করা হয়।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে,মামলার নম্বর-২০।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।