
স্টাফ
রিপোর্টার
প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৬ - ১১:৫৭
• পঠিত: ৩ বার

বাংলাদেশ সরকারের Capacity Development of Madrasa Education Scheme (CDME)-এর আওতায় উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (HSTTI), রাজশাহীতে ২১ দিনব্যাপী আবাসিক শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের সামগ্রিক মূল্যায়নে দ্বিতীয় স্থান অর্জন করেছেন জাহিদুল ইসলাম।
প্রশিক্ষণের সামগ্রিক মূল্যায়নে শ্রেণিকক্ষে অটোমেটেড ডিজিটাল বোর্ড ব্যবহার, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে কুরআন, হাদিস, ফিকহসহ সব বিষয়ের প্রতিটি পাঠে সচিত্র ও নান্দনিক প্রেজেন্টেশন উপস্থাপন, প্রজেক্টর ব্যবহারে দক্ষতা এবং শ্রেণি কার্যক্রমে T-PACK বাস্তবায়নে পারদর্শিতার মূল্যায়ন ও লিখিত পরীক্ষায় তিনি এ কৃতিত্ব অর্জন করেন।
এ উপলক্ষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন HSTTI রাজশাহীর পরিচালক ড. মু. নাসির উদ্দীন মিঞা।
এ অর্জনে জাহিদুল ইসলাম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। অর্জিত জ্ঞান ও দক্ষতা শিক্ষার্থীদের কল্যাণে এবং মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে কাজে লাগানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।