
বগুড়া
প্রতিনিধি
প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৬ - ১৭:১
• পঠিত: ৬ বার

এসএসসি পরীক্ষা-২০২৬-এর বৃত্তির ফলাফলে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ৩১ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৮ জন মেধাবৃত্তি, ৩ জন উপজেলা ভিত্তিক বৃত্তি এবং ২০ জন সাধারণ বৃত্তি অর্জন করেছে।
প্রতিষ্ঠানটির প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিজ্ঞান বিভাগ থেকে বৃত্তি পেয়েছে ২৯ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৭ জন মেধাবৃত্তি, ৩ জন উপজেলা ভিত্তিক বৃত্তি এবং ১৯ জন সাধারণ বৃত্তি অর্জন করেছে।

অন্যদিকে, মানবিক বিভাগ থেকে বৃত্তি পেয়েছে ২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ১ জন মেধাবৃত্তি এবং অপরজন সাধারণ বৃত্তি অর্জন করেছে।
এসএসসি বৃত্তির এ ফলাফলে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের এ সাফল্যে প্রতিষ্ঠানের শিক্ষার মান ও একাডেমিক অর্জনের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান স্বাক্ষরিত ফলাফলপত্রে এসব তথ্য জানানো হয়েছে।
