রবিবার, ১ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
নর্থ এক্সপ্রেস নিউজযোগাযোগগোপনীয়তার নীতি

স্বত্ব © নর্থ এক্সপ্রেস নিউজ|কারিগরি সহায়তায়: Sohanur Rahman Jahin

রবিবার, ১ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
/

হোম/সংবাদ

কুড়িগ্রামে যৌতুকের বলি গৃহবধূ! এসআরবির অভিযানে গ্রেপ্তার-১

নর্থ এক্সপ্রেস

নর্থ এক্সপ্রেস

নিউজ ডেস্ক

প্রকাশ: ১ নভেম্বর, ২০২৬ - ১৭:১০

• পঠিত: ৫ বার

কুড়িগ্রামে যৌতুকের বলি গৃহবধূ! এসআরবির অভিযানে গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে যৌতুকের দাবিতে নাসরিন জাহান নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় মো. দুলাল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

রোববার (১ নভেম্বর) বিকেলে এসআরবি-১৩-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার প্রধান অভিযুক্ত আলমগীরের সঙ্গে তিন বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় নাসরিন জাহানের। বিয়ের পর থেকে আলমগীরের পরিবার যৌতুক হিসেবে ৭০ হাজার টাকা দাবি করে আসছিল। এর মধ্যে নাসরিনের পরিবার ২৫ হাজার টাকা দিলেও বাকি ৪৫ হাজার টাকার জন্য তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।
এর আগে শনিবার (৩১ অক্টোবর) রাতে রংপুর মহানগরীর কোতোয়ালি থানার কেরানীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুলাল উলিপুর উপজেলার কবির মাহমুদ গ্রামের মৃত পাগলার ছেলে। তিনি এ মামলার তিন নম্বর এজাহারনামীয় আসামি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৮ অক্টোবর যৌতুকের বাকি টাকা কবে দেওয়া হবে, তা জানতে বাবাকে ফোন করেন নাসরিন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ সময় তাঁর বাবা নুর ইসলাম ধান কেটে টাকা দেওয়ার কথা জানান। পরদিন ২৯ অক্টোবর সকাল ৬টা ৪০ মিনিটে মেয়ের মৃত্যুর খবর পান তিনি।

খবর পেয়ে পরিবারের সদস্যরা উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ফকির মোহাম্মদ নামার চর এলাকায় আলমগীরের বাড়িতে যান। সেখানে নাসরিনের শরীর, পিঠ, গলা ও হাতে আঘাতের চিহ্ন দেখতে পান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় নাসরিনের বাবা নুর ইসলাম বাদী হয়ে ২৯ অক্টোবর উলিপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি-১৩। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে রংপুর মহানগরীর কেরানীপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুলালকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৩ এর অতিরিক্ত পুলিশ বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
কুড়িগ্রামের কচাকাটা কলেজে নিয়োগ বানিজ্যের অভিযোগ অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

কুড়িগ্রামের কচাকাটা কলেজে নিয়োগ বানিজ্যের অভিযোগ অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

উলিপুরে জাতীয় যুব দিবস পালিত: ৬ লাখ ২০ হাজার টাকার ঋণ ও ক্রেস্ট বিতরণ

উলিপুরে জাতীয় যুব দিবস পালিত: ৬ লাখ ২০ হাজার টাকার ঋণ ও ক্রেস্ট বিতরণ

গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ করে ব্যাংক কর্মকর্তা কুড়িগ্রামে, পলাতক কর্মচারী

গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ করে ব্যাংক কর্মকর্তা কুড়িগ্রামে, পলাতক কর্মচারী

ধুবিল ইউপিতে মেম্বর পদে আনিছুর রহমানের প্রার্থীতা ঘোষণা

ধুবিল ইউপিতে মেম্বর পদে আনিছুর রহমানের প্রার্থীতা ঘোষণা

দুপচাঁচিয়ায় জাতীয় যুব দিবস পালিত

দুপচাঁচিয়ায় জাতীয় যুব দিবস পালিত

ভাঙ্গুড়ায় এইচএসসির ফলাফলে শীর্ষে সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ

ভাঙ্গুড়ায় এইচএসসির ফলাফলে শীর্ষে সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ

শেয়ার করুন