বুধবার, ১১ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
নর্থ এক্সপ্রেস নিউজযোগাযোগগোপনীয়তার নীতি

স্বত্ব © নর্থ এক্সপ্রেস নিউজ|কারিগরি সহায়তায়: Sohanur Rahman Jahin

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
/

হোম/সংবাদ

কুড়িগ্রামে এক ছাগলের জন্ম দেওয়া ৫ ছানাকে ঘিরে চাঞ্চল্য

নর্থ এক্সপ্রেস

নর্থ এক্সপ্রেস

নিউজ ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬ - ১২:১৪

• পঠিত: ৭ বার

কুড়িগ্রামে এক ছাগলের জন্ম দেওয়া ৫ ছানাকে ঘিরে চাঞ্চল্য

কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি দেশি ছাগলের একসঙ্গে পাঁচটি ছানার জন্ম দেওয়ার ঘটনা এলাকায় বেশ কৌতূহলের সৃষ্টি করেছে। বিরল এ ঘটনা দেখতে ছাগলের মালিকের বাড়িতে ভিড় করছেন প্রতিবেশী ও উৎসুক মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের কৃষক তহিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে ছাগলটি পরপর চারটি ছানার জন্ম দেয়। প্রায় এক ঘণ্টা পর জন্ম নেয় পঞ্চম ছানাটি। তবে জন্মের ১৫ মিনিটের মধ্যেই ছানাটি মারা যায়। বর্তমানে বেঁচে থাকা চারটি ছানা সুস্থ রয়েছে বলে জানিয়েছেন মালিক।

তহিদুল ইসলাম জানান, তাঁর পালন করা দেশি ছাগলটি এর আগে তিনবার বাচ্চা দিয়েছে। প্রতিবারই তিনটি করে ছানার জন্ম হয়েছিল। এবারও বাচ্চা দেওয়ার সময় পাঁচটি ছানা হবে, তা তিনি কল্পনাও করেননি। তাঁর স্ত্রী মমিনা বেগমের উপস্থিতিতে প্রথমে চারটি ছানার জন্ম হয়। পরে প্রায় এক ঘণ্টা বিরতি দিয়ে পঞ্চম ছানাটির জন্ম হলেও সেটি বাঁচেনি।

তহিদুলের বড় ভাই শহিদুল ইসলাম জানান, ঘটনার সময় তাঁর ভাই ও ভাবি রান্নার কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ ছাগলের ডাকাডাকি শুনে তাঁরা ঘরে গিয়ে দেখেন, ছাগলটি বাচ্চা দিচ্ছে। তাঁদের উপস্থিতিতেই কিছু সময়ের ব্যবধানে চারটি ছানার জন্ম হয়। পরে আর বাচ্চা হবে না ভেবে তাঁরা অপেক্ষা করছিলেন না। কিন্তু প্রায় এক ঘণ্টা পর আরও একটি ছানার জন্ম হয়। সেটি কিছুক্ষণের মধ্যেই মারা যায়। বর্তমানে বেঁচে থাকা চারটি ছানাকে মায়ের দুধের পাশাপাশি গরুর দুধও খাওয়ানো হচ্ছে।

ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুল ইসলাম বলেন, দেশি ছাগলের একসঙ্গে পাঁচটি ছানার জন্ম দেওয়ার ঘটনা ব্যতিক্রমী। সাধারণত একটি ছাগল একসঙ্গে দুটি, তিনটি কিংবা চারটি ছানার জন্ম দেয়। পাঁচটি ছানার জন্মের ঘটনা তুলনামূলক বিরল। এ ধরনের ছাগল পরিকল্পিতভাবে পালন ও পরিচর্যা করা গেলে খামারি ও কৃষকেরা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন।

ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. চন্দন কুমার সরকার বলেন, একটি দেশি ছাগলের একসঙ্গে পাঁচটি বাচ্চা জন্ম দেওয়ার ঘটনা সচরাচর দেখা যায় না। তবে এটি অস্বাভাবিক নয়। ছাগলের ক্ষেত্রে একসঙ্গে পাঁচটি বাচ্চা জন্ম দেওয়ার হার প্রায় ২ থেকে ৩ শতাংশ।

তিনি আরও বলেন, একসঙ্গে একাধিক বাচ্চা জন্ম নিলে সেগুলোর যথাযথ পরিচর্যা ও পুষ্টি নিশ্চিত করা জরুরি। বিশেষ করে প্রতিটি বাচ্চা পর্যাপ্ত দুধ পাচ্ছে কি না, সেদিকে খেয়াল রাখতে হবে।

কয়লা সরবরাহে লিয়ানেক্সের বিস্তার, এবার লক্ষ্য রামপাল

কয়লা সরবরাহে লিয়ানেক্সের বিস্তার, এবার লক্ষ্য রামপাল

শাহজাদপুরে বিএসটিআইয়ের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

শাহজাদপুরে বিএসটিআইয়ের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

ধুনটে ১.৫ কেজি গাঁজাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ধুনটে ১.৫ কেজি গাঁজাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সুপার পেট্রোকেমিক্যালকে বৈধতা দিতে তৎপরতা, উঠছে নানা প্রশ্ন

সুপার পেট্রোকেমিক্যালকে বৈধতা দিতে তৎপরতা, উঠছে নানা প্রশ্ন

ভাঙ্গুড়ায় কৃত্রিম সার সংকট রোধে  মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় কৃত্রিম সার সংকট রোধে মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে সবার জন্য বাংলাদেশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে সবার জন্য বাংলাদেশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেয়ার করুন