
নর্থ এক্সপ্রেস
নিউজ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬ - ১৮:৪১
• পঠিত: ৭ বার

রংপুর বিভাগের অল ফিজিক্যাল এডুকেশন টিচার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মোছাঃ সায়মা পারভীন।
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং শারীরিক শিক্ষা বিষয়ের মানোন্নয়নে দীর্ঘদিনের অবদান ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁকে কেন্দ্রীয় কমিটির এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে। তাঁর এ অর্জনে সৈয়দপুর উপজেলার শিক্ষাঙ্গন, শিক্ষক সমাজ ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় সায়মা পারভীন বলেন, “কেন্দ্রীয় কমিটিতে আমাকে যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি নিষ্ঠা ও সততার সঙ্গে তা পালনের চেষ্টা করব। রংপুর বিভাগের সব শারীরিক শিক্ষা শিক্ষকের পেশাগত অধিকার রক্ষা এবং শিক্ষার মান উন্নয়নে আমি সবসময় সচেষ্ট থাকব। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
এদিকে, সায়মা পারভীন কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে তাঁরা তাঁর সর্বাঙ্গীণ সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।





