রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
নর্থ এক্সপ্রেস নিউজযোগাযোগগোপনীয়তার নীতি

স্বত্ব © নর্থ এক্সপ্রেস নিউজ|কারিগরি সহায়তায়: Sohanur Rahman Jahin

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
/

হোম/সংবাদ

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

নর্থ এক্সপ্রেস

নর্থ এক্সপ্রেস

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬ - ১৮:৪৮

• পঠিত: ৪ বার

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

‘ডায়াবেটিস দেরি নয় ব্যবস্থা নিন এখনই" —এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। শনিবার সকালে দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম ডায়াবেটিস সমিতির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমিতির সভাকক্ষে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

​কুড়িগ্রাম ডায়াবেটিস সমিতির আহ্বায়ক ডা. মাহফুজার রহমান মজনুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, “ডায়াবেটিস বর্তমানে একটি বৈশ্বিক ও নীরব মহামারীর রূপ ধারণ করেছে। আমাদের প্রতিদিনের জীবনযাত্রার মান পরিবর্তন, অপরিকল্পিত খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রমের অভাব এই রোগের প্রধান কারণ। সময়মতো সচেতন না হলে এটি শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। তাই ডায়াবেটিস প্রতিরোধে কেবল চিকিৎসা নিলেই চলবে না, জীবনযাত্রার ধরন বদলাতে হবে এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে হবে।”

​তিনি আরও বলেন, “কুড়িগ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং ডায়াবেটিস রোগীদের চিকিৎসায় ডায়াবেটিস সমিতির কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই জনকল্যাণমূলক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।”

​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফাফিজার রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান এবং সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সাবেক সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম, স্বাস্থ্য বিভাগের সাবেক ডাঃ অজয় কুমার, সহযোগী অধ্যাপক ডাঃ তাপস বোস, উন্নয়ন কর্মী মানিক চৌধুরী, মজিদা আর্দশ কলেজের সাবেক অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন রিন্টু, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কাজী শফিকুর রহমান, হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা, সমিতির আজীবন সদস্য আজিজুল হক প্রমুখ।

​বক্তারা বলেন, ডায়াবেটিস সম্পর্কে কুড়িগ্রামের প্রান্তিক জনপদে জনসচেতনতা আরও বৃদ্ধি করা জরুরি। বিশেষ করে সুশৃঙ্খল জীবনযাপন, নিয়মিত হাঁটা এবং পুষ্টিকর খাবার গ্রহণের মাধ্যমে এই রোগ অনেকাংশেই নিয়ন্ত্রণ করা সম্ভব। বক্তারা ডায়াবেটিস রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

​অনুষ্ঠানে কুড়িগ্রাম ডায়াবেটিস সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চিকিৎসক, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ধুনটে জুলাই বিপ্লবের গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ স্লোগান, এলাকায় আলোচনা

ধুনটে জুলাই বিপ্লবের গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ স্লোগান, এলাকায় আলোচনা

বগুড়ায় ২৫ গ্রাম গাঁজাসহ তিনজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

বগুড়ায় ২৫ গ্রাম গাঁজাসহ তিনজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

অনুমোদন ছাড়াই ক্রুড অয়েল রিফাইনারি স্থাপন: সুপার পেট্রোকেমিক্যালের অবৈধ অপচেষ্টা ও নানা অনিয়ম

অনুমোদন ছাড়াই ক্রুড অয়েল রিফাইনারি স্থাপন: সুপার পেট্রোকেমিক্যালের অবৈধ অপচেষ্টা ও নানা অনিয়ম

বিশ্ব ডায়াবেটিস দিবসে ভাঙ্গড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

বিশ্ব ডায়াবেটিস দিবসে ভাঙ্গড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

কুড়িগ্রামে আত-তাহযিব আইডিয়াল মাদরাসার উদ্যোগে "ক্রিয়েটিভ সায়েন্স এক্সপো-২০২৬" অনুষ্ঠিত

কুড়িগ্রামে আত-তাহযিব আইডিয়াল মাদরাসার উদ্যোগে "ক্রিয়েটিভ সায়েন্স এক্সপো-২০২৬" অনুষ্ঠিত

কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক হলেন সৈয়দপুরের সায়মা পারভীন

কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক হলেন সৈয়দপুরের সায়মা পারভীন

শেয়ার করুন