
বগুড়া
প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৬ - ৮:৫
• পঠিত: ৯ বার

বগুড়ার মোকামতলা পৌরসভা বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নূরে আলম মামুনুর রশিদকে আহ্বায়ক, সাজু মিয়াকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং হাজি আব্দুল লতিফকে সদস্যসচিব করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নতুন এ কমিটির অনুমোদন দেন।
অনুমোদিত কমিটিতে ১৬ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ১২ জনকে সাধারণ সদস্য হিসেবে রাখা হয়েছে।
যুগ্ম আহ্বায়করা হলেন—মোখলেছার রহমান খলিফা, মিজানুর রহমান মিন্টু, সোহেল আহম্মেদ, ফজলে মাহবুদ শাহীন, শহিদুল ইসলাম নুন্নু, রফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সেকেন্দার আলী, নজরুল ইসলাম, আকতারুজ্জামান বাবু, রেজাউল করিম, মানিক মিয়া, শরিফুল ইসলাম (মুরাদপুর), শাকিল আহম্মেদ, শরিফুল ইসলাম (রামচন্দ্রপুর) ও শুভ কুমার সাহা।
সাধারণ সদস্য হিসেবে রয়েছেন—বাপ্পি, রকি, সাব্বির হাসান, শাহ আলম লিটন, মুনজু, সাইফুল ইসলাম, জিল্লু বারী, এমদাদুল হক, শামীম, এনামুল, আনরুল ও দুলাল প্রামানিক।
নতুন কমিটি অনুমোদনের বিষয়ে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যেই মোকামতলা পৌরসভার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন নেতৃত্ব সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি দলের আদর্শ ও কর্মসূচি তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।





