দুপচাঁচিয়ায় স্বামী স্ত্রী মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩

গোলাম মুক্তাদির সবুজ
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট, ২০২৬ - ১৯:৪৪
• পঠিত: 10 বার

বগুড়ার দুপচাঁচিয়ায় স্বামী স্ত্রী মাদক কারবারিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (২৪ আগস্ট) দুপুরে দুপচাঁচিয়া ধাপের হাট এলাকায় থেকে গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দম্পতি হলেন,বগুড়া সদর থানার চারমাথা নূরানী মোড় এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে আলামিন (২২) এবং তাঁর স্ত্রী আম্বিয়া বেগম (১৯)। গ্রেপ্তারকৃত আলামিন ও আম্বিয়া বেগমের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, পৃথক এক অভিযানে জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি তালোড়া ইউনিয়নের কইলগ্রাম এলাকার মৃত মোজাফফর প্রামানিকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তারকৃত তিন আসামিকে সোমবার বগুড়ার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।






