বগুড়ায় দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার এর সাফল্যের যাত্রা বিজনেস মিট-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে সিয়েস্তা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়ীদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। ইনোভারের ধারাবাহিক সাফল্য, পণ্যের গুণগত মান এবং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) সাজ্জাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেসন) তৌহিদুল ইসলাম ফয়সাল ও ন্যাশনাল সেলস ম্যানেজার মুহাম্মাদ হাছানুজ্জামান চৌধুরী।এ সময় ডিভিশনাল সেলস ম্যানেজার গোলাম রাব্বানী, এসিস্টেন্ট ডিভিশনাল সেলস ম্যানেজার আরিফুল ইসলাম, মার্কেটিং ম্যানেজার জুবায়ের শফিক, রিজিওনাল সেলস ম্যানেজার বিকাশ চন্দ্র শীল সহ ধুনট, মাঝিড়া, দুপচাঁচিয়ার পরিবেশক মেসাস রিযয়াদ এন্টারপ্রাইজ, প্রোপাইটার বেলাল হোসেন, রিটেইলারগণ ও বগুড়া জেলার ধুনট, মাঝিড়া ও দুপচাঁচিয়ার বিভিন্ন ব্যাবসায়ি বৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন। শেষে র্যাফেল ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের মাঝে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে সকল ব্যবসায়ীকে ইনোভারের সঙ্গে থেকে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান এবং এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।