জিয়ানগর-গোবিন্দপুরে এমপির বিশেষ বরাদ্দে ৫টি রাস্তার ইট সোলিং কাজের উদ্বোধন

নর্থ এক্সপ্রেস
নিউজ ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট, ২০২৬ - ১৮:৫
• পঠিত: 8 বার

দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ও গোবিন্দপুর ইউনিয়নে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারের বিশেষ বরাদ্দের আওতায় পাঁচটি রাস্তার ইট সোলিং কাজের উদ্বোধন করা হয়েছে।১৩ আগস্ট বৃহস্পতিবার এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ।এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি জাহিদুল ইসলাম চুম্বক, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রোস্তম আলী, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মিনহাজ,ইউপি সদস্য ওমর আলী, ঠিকাদার তাহিনুর রহমানসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।এদিন জিয়ানগর ও গোবিন্দপুর ইউনিয়নের মোট পাঁচটি রাস্তার ইট সোলিং কাজের উদ্বোধন করা হয়।উদ্বোধনকালে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ বলেন, গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়ন ও সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে এসব রাস্তার ইট সোলিং কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ বরাদ্দের মাধ্যমে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন রাস্তার উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে ।






