“নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ ভার্চুয়ালে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। প্রধানমন্ত্রীর ভার্চুয়ালে উদ্বোধন শেষে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ১২ সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর ও সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় এই পরিচ্ছন্নতা কার্যক্রমের স্থানীয়ভাবে উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেদী হাসান, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এ কে এম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, উপজেলা মৎস্য দলের সাবেক সভাপতি আলম হোসেন সহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। অভিযানকালে ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমিয়ে না রাখা এবং জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মশারি টাঙ্গিয়ে ঘুমানোর আহŸান জানানো হয়। বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা ও পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।