দুপচাঁচিয়ার তালোড়ায় কচি কণ্ঠে আসর বগুড়া জেলা শাখার উদ্যোগে ও কচি কণ্ঠের আসর এর সদস্য আসমা উল হুসনা দিনা এর সার্বিক তত্ত¡াবধানে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা এবং উচ্চারণ ও কবিতা আবৃত্তি এর ওপর দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে ১২ সেপ্টেম্বর শনিবার বেলা ১১ টায় তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের হল রুমে কচি কণ্ঠের আসর এর জেলা শাখার সভাপতি আবুল ইনকিলাব মুহাঃ সাজ্জাদুল হায়দার এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম কুমার মন্ডল। কর্মশালায় প্রশিক্ষক হিসাবে বক্তব্য রাখেন সরকারি শাহ্ সুলতান কলেজ বগুড়ার সহযোগী অধ্যাপক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ এমদাদুল হক, সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ ওমর ফারুক, নাট্যকর্মী ও আবৃত্তি প্রশিক্ষক কনক কুমার পাল অলক। এ সময় কচি কণ্ঠের আসরে সচিব শামছুন নাহার, অর্থসচিব নজরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রায় ৭০ জন শিক্ষার্থী অংশ নেয়। শেষে চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ী ও কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়।