সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:শাহ মো মুশফিকুর রহমান
আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা-রংপুর লং মার্চ উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ০৬ নং ধাপেরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত মিছিলটি ধাপেরহাট নায়েবিয়া মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়। মিছিলটি ধাপেরহাট বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট আন্ডারপাসের নিচে গিয়ে শেষ হয়।
মিছিলে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লং মার্চকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ০৬ নং ধাপেরহাট ইউনিয়ন শাখার সভাপতি মো. তৌফিকুর রহমান, সেক্রেটারি মো. সুজন সরকার, সাদুল্লাপুর উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি গোলাম রব্বানী রতনসহ জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিল শেষে নেতৃবৃন্দ ১৯ সেপ্টেম্বরের কর্মসূচি সফল করার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান। তারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় ধাপেরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়