
বগুড়া
প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৬ - ২১:৫০
• পঠিত: ৭ বার

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (বিটিআরইউ) নির্বাচনে সভাপতি পদে ডিবিসি নিউজের আমিনুর রহমান মোহন আখন্দ এবং সাধারণ সম্পাদক পদে যমুনা টেলিভিশনের মেহেরুল সুজন নির্বাচিত হয়েছেন।
শুক্রবার বগুড়া প্রেসক্লাবের নতুন ভবনে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সংগঠনের ২৭ জন ভোটারের সবাই ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধান নির্বাচন কমিশনার মতিউল ইসলাম সাদী ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে আমিনুর রহমান মোহন আখন্দ ১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তারভীর আলম রিমন পেয়েছেন ৯ ভোট। সাধারণ সম্পাদক পদে মেহেরুল সুজন ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনটিভির আতিকুর রহমান সোহাগ পেয়েছেন ১২ ভোট।
সহসভাপতি পদে একাত্তর টিভির এস এম আবু সাঈদ ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সুমন সরদার পেয়েছেন ১১ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে এখন টিভির রাজিব সেলিম ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে দেশ টিভির সঞ্জু রায় ১৫ ভোট এবং কোষাধ্যক্ষ পদে সময় টিভির আব্দুল আউয়াল ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন দীপ্ত টিভির ববিন রহমান, নাগরিক টিভির আব্দুর রহিম মন্ডল, গ্রিন টিভির শাহনেওয়াজ শাওন ও এটিএন বাংলার হুমায়রা আকতার জাহান।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক গণেশ দাস ও আতিকুর রহমান সোহাগ।
