হোম/সংবাদ

দুপচাঁচিয়ার তালোড়ায় চক্ষু শিবির অনুষ্ঠিত

নর্থ এক্সপ্রেস

নর্থ এক্সপ্রেস

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট, ২০২৬ - ১৮:৫৯

• পঠিত: 17 বার

দুপচাঁচিয়ার তালোড়ায় চক্ষু শিবির অনুষ্ঠিত



দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় রুহুল ইসলাম ফাউন্ডেশন ঢাকা এর উদ্যোগে ও বগুড়া মিশন হাসপাতালের পরিচালনায় এবং সমাজ সেবক আলহাজ্ব নবিউল ইসলাম নয়ন এর সার্বিক ব্যবস্থাপনায় অসহায় ও দুস্থ রোগীদের দিন ব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ আগস্ট শনিবার সকালে তালোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ চক্ষু শিবিরের উদ্বোধন করেন তালোড়া পৌর সভার সাবেক প্যানেল মেয়র ও বন্দর নগর কবিতা সংসদের সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন মুন্সি সেলিম। এসময় তালোড়া শাহ এয়তেবারিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মোখলেছুর রহমান, ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল কাদের চৌধুরী দুলাল, মেহেদী হাসান চৌধুরী শরীফ, বন্দর নগর কবিতা সংসদের সাধারণ সম্পাদক মোমিন ইসলাম শাওনসহ মোস্তাফিজুর রহমান, জানে আলম চৌধুরী পান্না প্রমুখ উপস্থিত ছিলেন। এ চক্ষু শিবিরে প্রায় শতাধিক রোগীকে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ব্যবস্থাপত্র দেয়া হয়। চিকিৎসা সেবা প্রদান করেন বগুড়া মিশন হাসপাতালের অফথালমিক প্যারামেডিক্স দিলীপ মারান্ডী রজত।

চিকিৎসকরা রোগীদের চোখ পরীক্ষা করে ছানিপড়া রোগী শনাক্ত করেন। এসব ছানিপড়া রোগীদের বগুড়া মিশন হাসপাতালে সল্প মূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।