
শেরপুর বগুড়া
প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬ - ২১:৪
• পঠিত: ৭ বার

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়ন শাখার ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে গাড়িদহ ইউনিয়নের বৃন্দাবন পাড়া রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে এ সভা ও কমিটি গঠন করা হয়।
বৃন্দাবন পাড়া দুর্গাপূজা কমিটির সভাপতি সহদেব রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শেরপুর উপজেলা শাখার আহ্বায়ক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক বাধন কর্মকার কৃষ্ণ, আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক দীপক কুমার সরকার, সাংবাদিক সৌরভ অধিকারী শুভ, তন্ময় সাহা সাগর, মনিন্দ্রনাথ রায়, পরিতোষ রায় ও জনি মোহন্ত।
মহিপুর বাড়ইপাড়া দুর্গাপূজা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বলরাম মোহন্তের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের গাড়িদহ ইউনিয়ন কমিটির সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দাস, বৃন্দাবন পাড়া রাধাগোবিন্দ মন্দির কমিটির সভাপতি সুভাষ রায়, সাধারণ সম্পাদক ফনিন্দ্রনাথ শীল, দুর্গা চরণ রাজবংশী, বিপ্লব শীল, চন্ডিজান বারোয়ারী দুর্গাপূজা কমিটির সভাপতি সবুজ দাস, সাধারণ সম্পাদক অসীম দাস, চন্ডিজান উত্তরপাড়া দুর্গাপূজা কমিটির সাধারণ সম্পাদক নকুল পাল, মহিপুর বাড়ই পাড়া দূর্গাপূজা কমিটির সভাপতি শিমুল দত্ত পাপ্পু, রনবীরবালা দুর্গাপূজা কমিটির সভাপতি উদয় কুমার দাস, সাধারণ সম্পাদক দয়াল কুমার দাসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে শিমুল দত্ত পাপ্পুকে সভাপতি, উদয় কুমার দাসকে সাধারণ সম্পাদক এবং সহদেব রাজবংশীকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট গাড়িদহ ইউনিয়ন কমিটি গঠন করা হয়।
এ সময় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে নবগঠিত ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দকে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানানো হয়।
