উৎসবমুখর পরিবেশে জয়পুরহাটে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। শুক্রবার বিকেলে জয়পুরহাট স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয়পুরহাট পৌরসভা দল দুর্দান্ত লড়াই করে ২-০ গোলে আক্কেলপুর উপজেলা দলকে পরাজিত করে। হার-জিত থাকলেও দীর্ঘদিন পর জেলা পর্যায়ে এমন বৃহৎ টুর্নামেন্টে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন খেলোয়াড়রা।
।
আয়োজকরা জানান, জেলা ও তৃণমূল পর্যায় থেকে উদীয়মান ফুটবলারদের দক্ষতা বৃদ্ধি করে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের তারকা খেলোয়াড় হিসেবে গড়ে তোলাই এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও জয়পুরহাট পৌরসভার প্রশাসক যাদব সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলজার হোসেন, এডিএম মোহাইমেনা শারমিন, অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম ও জেসমিন নাহার, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান এবং জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকারসহ আরও অনেকে।
জয়পুরহাট কষ্টি পাথরের মূর্তিসহ ৩ জন আসামীকে আটক করেছে বিজিবি ও পুলিশ।
আহসান হাবীব আরমান, জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাট জেলার কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের সংলগ্ন সাকাহার ইউনিয়নের দইহারা গ্রামে সংঘবদ্ধ মূর্তি পাচারকারী চক্রের সদস্যদের নিকট হতে ২ টি কষ্টি পাথরের মূর্তিসহ ৩ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে বিজিবি ও পুলিশের একটি যৌথ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত আসামিরা হলেন-গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দইহারা গ্রামের মোঃ আরিফ হোসেনের পুত্র আলিপ হোসেন (২২) এবং একই এলাকার মোছা: সরজিনা আক্তার (৩০), একই জেলা ও উপজেলার জিড়াই গ্রামের মো: এনামুল হক (৫০)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বিশ্বস্ত সূত্রের জানা যায়, একটি সংঘবদ্ধ মূর্তি পাচারকারী দল গত কিছুদিন যাবৎ পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে কয়েকটি মূল্যবান কষ্টিপাথর মূর্তি জয়পুরহাট জেলার কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের সংলগ্ন সাকাহার ইউনিয়নের দইহারা গ্রামে সংঘবদ্ধ মূর্তি পাচারকারী চক্রের সদস্যদের নিকট ২ টি কষ্টি পাথরের মূর্তিসহ ৩ জন আসামীকে আটক করা হয়।
উদ্ধারকৃত কষ্টি পাথর প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বৌদ্ধ বিহার পাহাড়পুর, বদলগাছি, নওগাঁ এর কর্তৃপক্ষ কর্তৃক কষ্টি পাথরের মান যাচাই করে সনদপত্র গ্রহণ করা হয়েছে এবং জয়পুরহাট শহরের ডিজিটাল মাপনিতে ওজন নির্ধারন করত: সনদ পত্র গ্রহণ করা হয়েছে। কষ্টি পাথরের মূর্তি ২টির ওজন- (বড় ১টির ওজন-১১৯ কেজি এবং ছোট ১টির ওজন-১৬.৮৭ কেজি), সর্বমোট= ১৩৫ কেজি ৮৭০ গ্রাম।
যার মূল্য-১,৩৫,৮৭,০০০/- (এক কোটি পয়ত্রিশ লক্ষ সাতাশি হাজার) টাকা (সদর দপ্তর বিজিবি কর্তৃক নির্ধারিত মূল্য অনুযায়ী)।
উদ্ধারকৃত কষ্টি পাথরের মুর্তিসহ আটককৃত আসামীদেরকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।
বাজারে কোন জিনিসপত্রের দাম বাড়ে নাই: জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী
আহসান হাবীব আরমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
দেশের অর্থনীতি আজকে মজবুত-শক্তিশালী, আমাদের রিজার্ভ সর্ব সময়ের চেয়ে এখন বেশি আছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি বলেন, আমাদের রেমিট্যান্স ঠিক আছে, রপ্তানী আয় বাড়ছে। আমরা সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি। সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন ডাবল হয়েছে, বাজারে কোন জিনিসপত্রের দাম বাড়ে নাই।
‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে’ জয়পুরহাটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জেলা বিএনপি ও সহযোগী সংগঠন এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এরআগে শহরের প্রধান সড়কে এক মিছিল অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, উনি রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর রমজান ছিল, কিন্তু কোন জিনিসপত্রে দাম বাড়ে নাই। এটি বোধ হয় দীর্ঘ সময়ের মধ্যে প্রথম রমজান মাসে জিনিসপত্রের দাম বাড়ে নাই। মধ্য পাচ্যের কারণে জ্বালানী তেলের ব্যাপক সংকট। সেই সংকট তিনি দেশে অত্যন্ত দক্ষতার সাথে মোকাবেলা করলেন। কিন্তু তিনি তেলের দাম বাড়ায় নাই। আমাদের আশপাশে (পাশ্ববর্তী দেশ) তেলের দাম বেশি, সেখানে সিন্ডিকেট করে তেল চলে যায়, এজন্য কয়েকদিন আগে সমন্বয় করা হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রত্যেক ক্ষেত্রে বিরোধী দলের মতামতের ভিত্তিতে সফলভাবে রাষ্ট্র পরিচালনা করে যাচ্ছেন। জুলাই-আগস্টে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদে স্বাক্ষর হয়েছিল, সেই সনদ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী বারবার বলেছেন। সংবিধান সংশোধনে কমিটি গঠন করা হয়েছে। সংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন করা সম্ভব নয়। সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের জন্য নির্ধারিত পদ রাখা হয়েছে। তাদেরকে অনুরোধ করা হচ্ছে, আমি এখনও অনুরোধ করছি, আপনারা সেই কমিটিতে আসেন, আলোচনা করেন। আমরা সংবিধান সংশোধন করি। চিরতরে ফ্যাসিবাদ, স্বৈরাচার- এই দেশে প্রত্যাবর্তন বন্ধ করে দেই।
এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। এতে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেনা কবির, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল, আক্কেলপুর থানা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রানা, কালাই থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আহমেদ সহ দলটির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।