বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে শংকর সরকারকে সভাপতি, সজল সরকারকে সাধারণ সম্পাদক ও লিটন রায়কে সাংগঠনিক সম্পাদক করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সিরাজনগর পশ্চিমপাড়া সার্বজনীন শ্রী শ্রী রাধা-কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ৫১ সদস্যের এ কমিটি গঠন করা হয়।
সভায় একই সঙ্গে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিশালপুর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি অক্ষয় সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শেরপুর উপজেলা শাখার আহ্বায়ক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক বাধন কর্মকার কৃষ্ণ, আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক দীপক কুমার সরকার, সাংবাদিক বিমান মৈত্রেয়, সাংবাদিক সৌরভ অধিকারী শুভ, তন্ময় সাহা সাগর, তপন ব্যানার্জী ও জন্মজয় সরকার।
সিরাজনগর পশ্চিমপাড়া সার্বজনীন শ্রী শ্রী রাধা-কৃষ্ণ মন্দির কমিটির সভাপতি সজল কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন শিশু শিক্ষার্থী শ্রী তন্ময় সরকার।
সভায় বক্তব্য দেন বিশালপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার পবন চন্দ্র সরকার, বিএনপি নেতা স্বপন চন্দ্র সরকার, সিরাজনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন চন্দ্র সরকার, সাবেক মেম্বার ও হাসাগাড়ী দুর্গাপূজা কমিটির দূতিরাম মন্ডল, সিরাজনগর পূর্বপাড়া তরুণ সংঘ দুর্গাপূজা কমিটির উজ্জ্বল সরকার, নয়লাপাড়া হাটপুকুর দুর্গা মন্দির কমিটির শ্রী অমূল্য সিং, সাতবাড়িয়া দুর্গা মন্দির কমিটির আপাল সরকার, নয়লাপাড়া বড় দুর্গা মন্দির কমিটির লিটন কুমার রায়, নয়লা পাড়া দক্ষিণ দুর্গাপূজা মন্দির কমিটির চঞ্চল কুমার, বামিহাল দুর্গাপূজা মন্দির কমিটির শ্রী মিন্টু চন্দ্র সরকার এবং মান্দাইল বারোয়ারী দুর্গা মন্দির কমিটির প্রদীপ দেবনাথ। এ ছাড়াও বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানানো হয়। পাশাপাশি আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।