আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ২ নম্বর সোনাখাড়া ইউনিয়নে নির্বাচনী আমেজ জোরদার হয়ে উঠেছে। এ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে নেমে ব্যাপক গণসংযোগ ও জনসম্পৃক্ততা বজায় রাখছেন রায়গঞ্জ উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান ওয়াসিফ রনি তালুকদার।প্রার্থিতা ঘোষণার পর থেকেই তিনি সোনাখাড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও গ্রামে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। প্রতিদিনই আয়োজন করছেন উঠান বৈঠক, মতবিনিময় সভা ও কুশল বিনিময় কার্যক্রম। ধারাবাহিক এই প্রচারণায় ইউনিয়নের কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও তরুণ প্রজন্মসহ সব পেশার মানুষের মতামত ও এলাকার বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনছেন তিনি।স্থানীয়দের সঙ্গে আলাপচারিতায় জানা যায়, রেজওয়ান ওয়াসিফ রনি তালুকদার একজন তরুণ, শিক্ষিত ও পরিচ্ছন্ন ভাবমূর্তির সমাজসেবক। এলাকার বিভিন্ন মানবিক ও সামাজিক কাজে দীর্ঘদিন ধরে তাঁর সক্রিয় উপস্থিতি রয়েছে। বিশেষ করে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষাবান্ধব উদ্যোগ এবং সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।"সোনাখাড়া ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে চাই। ইউনিয়ন পরিষদ হবে শতভাগ দুর্নীতির ঊর্ধ্বে থেকে জনগণের প্রকৃত সেবাকেন্দ্র।" — রেজওয়ান ওয়াসিফ রনি তালুকদার
প্রার্থী হওয়ার বিষয়ে রেজওয়ান ওয়াসিফ রনি তালুকদার বলেন, "আমি সোনাখাড়া ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে চাই। ইউনিয়ন পরিষদ হবে শতভাগ দুর্নীতির ঊর্ধ্বে থেকে জনগণের প্রকৃত সেবাকেন্দ্র। নির্বাচিত হলে গ্রামীণ রাস্তাঘাট, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা-স্বাস্থ্যসেবার আধুনিকায়ন, কৃষকদের সহায়তা এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি আমাদের সমাজকে পুরোপুরি মাদকমুক্ত করতে কঠোর সামাজিক পদক্ষেপ নেওয়া হবে ইনশাআল্লাহ।
"
ঐতিহ্যবাহী পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার
পারিবারিক ঐতিহ্য ও রাজনৈতিক পটভূমির কারণেও এলাকায় রনি তালুকদারের একটি শক্ত ভিত রয়েছে।
পিতামহের অবদান: তাঁর দাদা মরহুম মিজানুর রহমান তালুকদার সোনাখাড়া ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। মরহুম মিজানুর রহমান তালুকদার অত্র এলাকার স্বনামধন্য সামাজিক বিচারক হিসেবে পরিচিত ছিলেন। এছাড়াও তিনি নিমগাছি অনার্স কলেজের প্রতিষ্ঠাতা।
পিতৃদেবের নেতৃত্ব: পরবর্তীতে তাঁর বাবা মরহুম আতাউর রহমান তালুকদার সোনাখাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। মরহুম আতাউর রহমান তালুকদার একজন দক্ষ ও কর্মীবান্ধব জননেতা ছিলেন। ২০১১ সালে ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারের নির্যাতনের কারণেই একাধিক বার কারাবরণ করতে হয়েছে। এই রাজনৈতিক পরিবারটিকে ধ্বংস করার জন্য ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার হাজারো মামলা হামলা চালিয়েছে। তবুও ঐতিহ্যবাহী পরিবারের রাজনৈতিক কর্মকাণ্ড থেমে থাকেনি।
ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে মাঠপর্যায়ের দলীয় রাজনীতিতেও তিনি বেশ সক্রিয়। ফলে আসন্ন নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি যথেষ্ট আশাবাদী।
এলাকার প্রবীণ বাসিন্দারা জানান, তরুণ নেতৃত্বের হাতে ইউনিয়নের দায়িত্ব গেলে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পারিবারিক পরিচিতি, রাজনৈতিক দক্ষতা এবং গণসংযোগে ধারাবাহিকতার কারণে নির্বাচনী লড়াইয়ে রনি তালুকদার সুবিধাজনক অবস্থানে রয়েছেন।
নির্বাচনী বাতাস যতই ঘনিয়ে আসছে, সোনাখাড়া ইউনিয়নের সাধারণ ভোটারদের মাঝে রেজওয়ান ওয়াসিফ রনি তালুকদারের প্রার্থিতা ও উন্নয়নধর্মী পরিকল্পনা ততটাই আলোচনার তুঙ্গে পৌঁছাচ্ছে।