পাবনার ভাঙ্গুড়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ৪১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা জনাব নুসরাত জাহান।গতকাল সকাল ১০টায় তিনি আনুষ্ঠানিকভাবে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)দপ্তরে গিয়ে দায়িত্ব গ্রহণ করেন।তিনি যোগদান পূর্বে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।ব্যক্তিগত সূত্রে জানা গেছে, নুসরাত জাহান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। তাঁর নিজ জেলা টাঙ্গাইলের গোপালপুর উপজেলা।
কর্মস্থলে যোগদানের পর তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)আরিফুজ্জামানসহ স্থানীয় সুশীল সমাজ ও নানা শ্রেণি-পেশার প্রতিনিধিরা ফুলেল শুভেচ্ছা জানান।
দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে নুসরাত জাহান বলেন, সরকারি বিধিবিধান অনুসরণ করে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক এবং হয়রানিমুক্ত সেবা কেন্দ্রে পরিণত করতে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। অর্পিত দায়িত্ব পালনে তিনি গণমাধ্যম কর্মিসহ সর্বস্তরের সুধি সমাজের সহযোগিতা কামনা করেন।