শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
নর্থ এক্সপ্রেস নিউজযোগাযোগগোপনীয়তার নীতি

স্বত্ব © নর্থ এক্সপ্রেস নিউজ|কারিগরি সহায়তায়: Sohanur Rahman Jahin

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
/

হোম/সংবাদ

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু।

নর্থ এক্সপ্রেস

নর্থ এক্সপ্রেস

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬ - ১৭:৫৬

• পঠিত: ১১ বার

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু।
গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা নিশ্চিত করতে রংপুরে একটি নতুন গ্রামীণফোন সেন্টার (জিপিসি) উদ্বোধন করেছে গ্রামীণফোন। আধুনিক প্রযুক্তি ও গ্রাহকসেবা নিশ্চিত করার পাশাপাশি নতুন এই সেন্টারটির অভ্যন্তরীণ সাজসজ্জায় তুলে ধরা হয়েছে রংপুরের ঐতিহ্যবাহী শতরঞ্জির আকর্ষণীয় নানা নকশা।
সোমবার (১২ সেপ্টেম্বর) নগরীর জাহাজ কোম্পানির মোড়ে নতুন এই জিপিসির উদ্বোধন করেন গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন। এসময় গ্রামীণফোনের হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স অ্যান্ড সার্ভিস আব্দুল্লা আল মাহমুদ এবং রাজশাহী সার্কেল বিজনেস হেড মো. আতিকুল হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিবেশবান্ধব সামগ্রীর বহুল ব্যবহার নিশ্চিত করে নতুন উদ্বোধন হওয়া এই সেন্টারটিতে রয়েছে আধুনিক ডিজাইন ও অত্যাধুনিক সুযোগ সুবিধার সমন্বয়। সেন্টারটিতে গ্রামীণফোনের সব ধরণের টেলিযোগাযোগ সেবা, ডিজিটাল সল্যুশন ও অত্যাধুনিক পণ্য - সব কিছুই পাবেন গ্রাহকরা।
গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন বলেন, "আজ রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে থাকতে পেরে আমি আনন্দিত।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
টেলিযোগাযোগ প্রযুক্তির মূল উদ্দেশ্য হলো মানুষের জীবনকে সহজ করা এবং প্রয়োজনের সময় তাদের নির্ভরযোগ্যভাবে সংযুক্ত রাখা। এই সেন্টারটি সেই ভাবনারই একটি বাস্তব রূপ, যেখানে এক ছাদের নিচে পাওয়া যাবে গ্রামীণফোনের বিভিন্ন পণ্য, সেবা, ডিজিটাল সল্যুশন ও প্রয়োজনীয় সহায়তা। দেশজুড়ে আমাদের ৭০০ মেগাহার্টজ নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে আমরা আরও বিস্তৃত কভারেজ এবং ঘরের ভেতরে ও বাইরে আরও নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। গ্রাহকদের অনলাইন ঝুঁকি সম্পর্কে সচেতন করা এবং জিপিশিল্ড-এর মতো সল্যুশনের মাধ্যমে নিরাপদ ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করাও আমাদের অগ্রাধিকারগুলোর একটি। আমরা বিশ্বাস করি, নির্ভরযোগ্য নেটওয়ার্ক ও নিরাপদ ডিজিটাল সেবা মানুষের জন্য শিক্ষা, কাজ এবং নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। আমাদের লক্ষ্য হলো মানুষকে সংযুক্ত রাখা, প্রযুক্তির সুবিধা সহজলভ্য করা এবং প্রয়োজনের সময় আন্তরিকতার সঙ্গে তাদের পাশে থাকা।"

এই সেন্টারটি রংপুর শহর ও আশেপাশের এলাকার সাধারণ ও করপোরেট গ্রাহকদের যুগোপযোগী চাহিদা পূরণে বিশেষ ভূমিকা রাখবে। স্থানীয় ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির এই সংমিশ্রণে একটি ভিন্নধর্মী গ্রাহকসেবার অভিজ্ঞতা পাবেন রংপুরের বাসিন্দারা।
“মাদকের ফ্যাক্টরি নেই, তবুও সীমান্ত পেরিয়ে আসছে কুড়িগ্রামে”: মাদকবিরোধী সমাবেশে ক্ষোভ

“মাদকের ফ্যাক্টরি নেই, তবুও সীমান্ত পেরিয়ে আসছে কুড়িগ্রামে”: মাদকবিরোধী সমাবেশে ক্ষোভ

সৈয়দপুরে জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সৈয়দপুরে জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দুপচাঁচিয়া পৌর শ্রমিকদলের উদ্যোগে আব্দুল ওয়াদুদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

দুপচাঁচিয়া পৌর শ্রমিকদলের উদ্যোগে আব্দুল ওয়াদুদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

ছাত্রীকে নিয়ে পালিয়ে ফরিদপুরে গ্রেপ্তার উল্লাপাড়ার শিক্ষক রাজিব

ছাত্রীকে নিয়ে পালিয়ে ফরিদপুরে গ্রেপ্তার উল্লাপাড়ার শিক্ষক রাজিব

দুই শতাধিক কবি-সাহিত্যিকের মিলনমেলা, বগুড়ায় শুরু তিন দিনব্যাপী কবি সম্মেলন

দুই শতাধিক কবি-সাহিত্যিকের মিলনমেলা, বগুড়ায় শুরু তিন দিনব্যাপী কবি সম্মেলন

‘দরকার হলে জামায়াত ছেড়ে দেব, মাইর খাওয়ার মধ্যে নেই’: আমির হামজা

‘দরকার হলে জামায়াত ছেড়ে দেব, মাইর খাওয়ার মধ্যে নেই’: আমির হামজা

শেয়ার করুন