বাংলাদেশ খেলাফত মসলিস দুপচাঁচিয়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ১৭অক্টোবর শনিবার দুপুরে অস্থায়ী কার্যালয়ে হাফেজ মাওঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মাওঃ ইসরাফিল, মাওঃ হযরত আলী, মাওঃ ইউসুফ আলী, মাওঃ গোলাম কিবরিয়া প্রমুখ। পরে সর্ব সম্মতিক্রমে মাওঃ আনোয়ার হোসেন ও মাওঃ দেলোয়ার হোসেনকে উপদেষ্টা এবং হাফেজ মাওঃ সাইফুল ইসলামকে
সভাপতি, মাওঃ মনোয়ার হোসেন, মাওঃ মামুন, মাওঃ মঞ্জুরুল ইসলামকে সহসভাপতি, মাওঃ ইসরাফিলকে সেক্রেটারী, মাওঃ হযরতকে সহসেক্রেটারী, মাওঃ ইউনুছ আলীকে সাংগঠনিক সম্পাদক, মাওঃ হয়রত আলীকে সহসাংগঠনিক সম্পাদক, দুলাল হোসেনকে প্রচার সম্পাদক, ওসমান গনিকে সহ প্রচার সম্পাদক, মাওঃ মাসুদুর রহমানকে অর্থ সম্পাদক মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট দুপচাঁচিয়া উপজেলা খেলাফত মসলিসের নতুন কমিটি গঠন করা হয়।