দুপচাঁচিয়া উপজেলার তালোড়া জামিয়া ইসলামিয়া দারুল উলুম (লুৎফর রহমান) ক্বওমী মাদ্রাসার আয়োজনে চতুর্থ তলার ছাদ নির্মাণের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ১৭ অক্টোবর শনিবার সকালে মাদ্রাসার হল রুমে পরিচালনা কমিটির সভাপতি মতিজার রহমান খাঁন এর সভাপতিত্বে ও উপজেলা মডেল মসজিদ এর পেশ ইমাম মাওঃ জোবায়ের হোসেন এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. আব্দুল মজিদ প্রামানিক। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তালোড়া পৌর সভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, তালোড়া পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আনারুল হক বাবু, সাংগঠনিক সম্পাদক মাহিছুর রহমান কাজল, সাবেক প্যানেল মেয়র সৈয়দ আবু হাসান আজাদ, বিএনপি নেতা হেলাল উদ্দীন, যুবদল নেতা হাসিনূর হাসান শাহ দিপু, মাদ্রাসার মুহতামিম মাওঃ আনোয়ার হুসাইন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীগণ।

সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান বিএনপি সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ক্বওমী মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে আরও যুগোপযোগী ও আধুনিকায়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় অত্র মাদ্রাসার সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের ব্যবস্থা তিনি করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এর পূর্বে মাদ্রাসার পক্ষ হতে প্রধান অতিথিকে ফুলের তোড়া ও সম্মাননা স্মারক প্রধান করা হয়। সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।