শারদীয় দুর্গাপূজার আনন্দ, শিল্প-সংস্কৃতির আবহ এবং সাহিত্যচর্চার অনন্য সমন্বয়ে শারদীয় শিল্প, সংস্কৃতি ও সাহিত্য সাময়িকী ‘মহার্ঘ এর ১৮তম প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার( ২০ অক্টোবর) সন্ধ্যে সাতটায় শেরপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
মহার্ঘ সম্পাদক ও সাংবাদিক দীপক কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, শেরপুর থানার অফিসার ইনচার্জ ইকরামুল হোসাইন, শেরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সৌমেন্দ্র নাথ ঠাকুর শ্যাম।
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ কুন্ডুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদের যুগ্ন আহবায়ক সাংবাদিক বাধন কর্মকার কৃষ্ণ, উপজেলা প্রেসক্লাবের সাহিত্য বিষয়ক সম্পাদক ইফতেখার আলম ফরহাদ, স্বরমালিকা সংগীত নিকেতনের পরিচালক আশরাফুল আলম রিপন। এ সময়ে অন্যান্যদের মধ্যে ছিলেন, সাংবাদিক শফিকুল ইসলাম শরীফ, শফিকুল ইসলাম বাবলু, সাখাওয়াত হোসেন জুম্মা, বাদশা আলম, নাজমুল হুদা নয়ন, এনাম আহমেদ, জিন্না খান, উত্তম সরকার, চারু নিকেতনের পরিচালক আমিনুল ইসলাম মাসুদ, কন্ঠশিল্পী আবুল হোসেন আকাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সাহিত্য ও সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়, ঐতিহ্য ও মননশীলতার গুরুত্বপূর্ণ বাহন। শারদীয় দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির শিল্প-সংস্কৃতি, সম্প্রীতি ও আনন্দেরও এক অনন্য উপলক্ষ। এ ধরনের সাহিত্য সাময়িকী নতুন লেখক ও সৃজনশীল প্রতিভার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বাঙালির ঐতিহ্য ও সাংস্কৃতিক মূল্যবোধ তুলে ধরতেও এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।
প্রকাশনা উৎসবে বক্তারা বলেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশ, সৃজনশীল লেখকদের উৎসাহিত করা এবং অসাম্প্রদায়িক সম্প্রীতির চেতনাকে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে ‘মহার্ঘ' র এই প্রকাশনা উদ্যোগ। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রেখে শিল্প, সাহিত্য ও সংস্কৃতিচর্চায় অবদান রাখবে বলে প্রত্যাশা রাখি।