সারাদেশের মতো সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।দুর্গোৎসব উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের সভাপতি এস.এম মেহেদী হাসান আমজাদ।
গতকাল তিনি যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় এবং দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
সন্ধ্যায় হাটিকুমরুলের নবরত্নপাড়া মন্দির কমিটির আয়োজনে দুর্গোৎসবের শেষ রাতে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এম মেহেদী হাসান আমজাদ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব (শুভ),সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে পূজামণ্ডপ এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।ঢাকের বাদ্য,শঙ্খধ্বনি ও ধূপের সুবাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। অনুষ্ঠানে ভক্ত,পূজারি ও দর্শনার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
প্রধান অতিথির বক্তব্যে মেহেদী হাসান আমজাদ বলেন,সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠভাবে সম্পন্ন করতে আমরা সর্বাত্মক সহযোগীতা করেছি।ধর্ম যার যার,উৎসব সবার,এই চেতনায় সবাইকে সঙ্গে নিয়ে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ থাকতে চাই।
তিনি আরও বলেন,সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।