
স্টাফ
রিপোর্টার
প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৬ - ১৭:২২
• পঠিত: ৪ বার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জমে উঠেছে জমজমাট গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলা|স্থানীয় মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ মেলায় প্রতিদিন ভীড় করছেন নানা বয়সী দর্শনার্থীরা| দেশীয় পণ্য,হস্তশিল্প,শিশুদের বিনোদনমূলক রাইড ও বাহারি খাবারের সমাহারে মেলাটি হয়ে উঠেছে স্থানীয় মানুষের কাছে অন্যতম আকর্ষণীয়|উল্লাপাড়া বণিক সমিতির উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করা হয় গত ৫ অক্টোবর|প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের সহ-সভাপতি আব্দুল কাদের শেখ| বিশেষ অতিথি ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ|
মেলার অন্যতম বিশেষত্ব হলো,এখানে নেই কোনো জুয়ার আসর,হাউজি কিংবা লটারির আয়োজন|ফলে পরিবার-পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে মেলা ঘুরে দেখছেন দর্শনার্থীরা| সকালে লোকসমাগম তুলনামূলক কম থাকলেও বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের উপস্থিতি| নারী-পুরুষের পাশাপাশি শিশু-কিশোরদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ|মেলার বিভিন্ন স্টলে স্থান পেয়েছে দেশীয় পণ্য, হস্তশিল্প ও গ্রামীণ ঐতিহ্যের নানা উপকরণ| রয়েছে হাতে তৈরি পোশাক,পাটের ছিকা, হাতে বানানো ব্যাগ,শিশুদের পোশাক,মাটির তৈরি খেলনা এবং মেয়েদের চুড়ি,মালাসহ বিভিন্ন ধরনের গহনা|এ ছাড়া নারীদের সাজসজ্জার সামগ্রী ও বাহারি খাবারের দোকানও রয়েছে| শিশুদের বিনোদনের জন্য স্থাপন করা হয়েছে বেশ কয়েকটি রাইড,যেখানে তাদের ভীড়ই বেশি চোখে পড়ছে|আয়োজক সূত্রে জানা গেছে,মেলায় মোট ৭০ জন উদ্যোক্তা তাদের পণ্য নিয়ে স্টল দিয়েছেন| দেশীয় পণ্যের প্রচার,স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটানোই এ আয়োজনের অন্যতম লক্ষ্য|মেলায় ঘুরতে আসা শিক্ষার্থী শিহাব সরকার, জামিউল ইসলাম ও জারিফ ইসলাম জানায়,আগে এ ধরনের মেলা দেখতে তাদের জেলা শহরে যেতে হতো| এবার বাড়ির কাছেই বাণিজ্য মেলার আয়োজন হওয়ায় সহজেই মেলায় আসতে পারছে তারা| প্রায় প্রতিদিন বিকেলে এসে বিভিন্ন রাইডে চড়াসহ মেলার নানা আয়োজন উপভোগ করছে| তাদের কাছে মেলাটি বেশ আনন্দের ও আকর্ষণীয়|মেলায় কথা হয় স্থানীয় শিক্ষক জহুরুল ইসলাম ও রাজু আহমেদের সঙ্গে|তারা বলেন,আগে বিভিন্ন শিল্প ও বাণিজ্য মেলায় জুয়ার আসর,হাউজি বসতে দেখা যেত| এসব আসরে তরুণ ও শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো| তবে উল্লাপাড়ার এবারের মেলায় জুয়া কিংবা অবৈধভাবে অর্থ উপার্জনের কোনো আয়োজন নেই| ফলে শিক্ষার্থী ও তরুণদের জন্য মেলাটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা মনে করেন| এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য তারা আয়োজকদের ধন্যবাদ জানান|উল্লাপাড়া বণিক সমিতির সভাপতি নিকসন কুমার আমিন বলেন, স্বাধীনতার পর উল্লাপাড়ায় এবারই প্রথম জুয়াবিহীন বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে| জুয়ার কোনো আয়োজন না থাকলেও প্রতিদিন শত শত দর্শনার্থী মেলায় আসছেন| এ মেলার মাধ্যমে দেশীয় পণ্যের সরবরাহ এবং বাজার সম্প্রসারণে উদ্যোক্তা ও ব্যবসায়ীদের উৎসাহিত করা হচ্ছে| পাশাপাশি স্থানীয় মানুষের সুস্থ বিনোদনের ব্যবস্থাও রাখা হয়েছে| আগামী ১৫ নভেম্বর পর্যন্ত মেলা চলবে বলে তিনি আশা প্রকাশ করেন|উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন,শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন সত্যিই ব্যতিক্রমী| মেলাটি বেশ জমজমাটভাবে চলছে| মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে থানা-পুলিশের পক্ষ থেকে প্রতি রাতেই টহল দেয়া হচ্ছে|



