
গোলাম মুক্তাদির সবুজ
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৬ - ১৮:২৯
• পঠিত: ৭ বার

"হাত ধোয়ার নায়ক হোন"এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে ।এ উপলক্ষে ২৮ অক্টোবর বুধবার উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজনে উপজেলা চত্বরে র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।র্যালি শেষে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল হাতে-কলমে প্রদর্শন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ তাজমিলুর



