‘মাদককে না বলুন, ক্রীড়াকে হ্যাঁ বলুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়ায় হাটসাজাপুর যুবসমাজের উদ্যোগে বাজারদীঘি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে বাজারদীঘি খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টাইব্রেকারে ৬-৫ গোলে জাকির ভাইপাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাসেল অলস্টার।
খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ওবাইদুল হক।খেলা শেষে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আয়েত আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ওবাইদুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য সদস্য পদপ্রার্থী আব্দুল মান্নান, উজ্জ্বল হোসেন ও ইসরাফিল হোসেন প্রমুখ।
পরে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। প্রধান অতিথি ওবাইদুল হক বলেন ,যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে আর তার জন্য খেলাধুলার বিকল্প নেই। যুবসমাজকে খেলাধুলা প্রতি আগ্রহী করে তোলা এবং এলাকায় ক্রীড়াচর্চার প্রসার ঘটাতে হবে। এজন্য যা করা দরকার আমি করবো ইনশাআল্লাহ।