শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
নর্থ এক্সপ্রেস নিউজযোগাযোগগোপনীয়তার নীতি

স্বত্ব © নর্থ এক্সপ্রেস নিউজ|কারিগরি সহায়তায়: Sohanur Rahman Jahin

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
/

হোম/সংবাদ

বগুড়ায় স্কুলব্যাগের আড়ালে ৩ হাজার ইয়াবা পাচারকালে গ্রেপ্তার ১

বগুড়া

বগুড়া

প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬ - ১০:১১

• পঠিত: ৩ বার

বগুড়ায় স্কুলব্যাগের আড়ালে ৩ হাজার ইয়াবা পাচারকালে গ্রেপ্তার ১

বগুড়ায় যাত্রীবাহী বাসে স্কুলব্যাগের আড়ালে ৩ হাজার পিস ইয়াবা পাচারের সময় মো. ইশরার হোসেন পাপ্পু (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৫টা থেকে ৬টার মধ্যে বগুড়া সদর উপজেলার নওদাপাড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

গ্রেপ্তার ইশরার হোসেন নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গোলাহাট এলাকার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা থেকে সৈয়দপুরগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। এ সময় বাসের সি-২ আসনে বসা টিকিটবিহীন যাত্রী ইশরার হোসেনের স্কুলব্যাগ ও শরীর তল্লাশি করে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবাগুলো ১৫টি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটে রাখা ছিল। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ৩ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৩০০ গ্রাম। এ ছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত একটি সিমকার্ডসহ সিম্ফনি জেড৫৫ মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আসলাম আলী মন্ডল বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে কক্সবাজার ও ঢাকা থেকে মাদক সংগ্রহ করে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে জানিয়েছেন। এই মাদক চালানের সঙ্গে আর কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত চলছে। সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁদেরও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বগুড়ার ধুনটে ফাঁকা রাস্তায় গাঁজা বিক্রির সময় দৃষ্টিপ্রতিবন্ধী মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার ধুনটে ফাঁকা রাস্তায় গাঁজা বিক্রির সময় দৃষ্টিপ্রতিবন্ধী মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২

বগুড়ায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২

আইসিসিবিতে শুরু ছয় আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী

আইসিসিবিতে শুরু ছয় আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী

বগুড়া বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে সাংবাদিকতা বিষয়, প্রধানমন্ত্রীর সম্মতি

বগুড়া বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে সাংবাদিকতা বিষয়, প্রধানমন্ত্রীর সম্মতি

সুষ্ঠু নির্বাচনের ইতিহাস গড়তে চায় তারেক রহমানের সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সুষ্ঠু নির্বাচনের ইতিহাস গড়তে চায় তারেক রহমানের সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

শেরপুরে মাছবাহী পিকআপের চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত, আহত ২

শেরপুরে মাছবাহী পিকআপের চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত, আহত ২

শেয়ার করুন