বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
নর্থ এক্সপ্রেস নিউজযোগাযোগগোপনীয়তার নীতি

স্বত্ব © নর্থ এক্সপ্রেস নিউজ|কারিগরি সহায়তায়: Sohanur Rahman Jahin

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
/

হোম/সংবাদ

ট্রেনের যাত্রাবিরতির দাবীতে উল্লাপাড়ায় মানববন্ধন ও রেলপথ অবরোধ

নর্থ এক্সপ্রেস

নর্থ এক্সপ্রেস

নিউজ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬ - ১৩:৩১

• পঠিত: ১১ বার

ট্রেনের যাত্রাবিরতির দাবীতে উল্লাপাড়ায় মানববন্ধন ও রেলপথ অবরোধ
আজ বুধবার ঈশ্বরদী-ঢাকা রেলপথে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনে স্থানীয় জনতা পাবনা এক্সপ্রেসসহ সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবীতে সকাল থেকে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। স্টেশনের প্ল্যাটফর্মের পাশে রেলপথের ওপর দাঁড়িয়ে মানববন্ধন করায় রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি আন্তঃনগর এক্সপ্রেস লাহিড়ী মোহনপুর অতিক্রমকালে আটকা পড়ে। পাশাপাশি ঢাকা-রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি সিরাজগঞ্জের সায়দাবাদ স্টেশনে দাঁড়িয়ে আছে।
লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশন মাস্টার রিজন হোসেন জানান,পাবনা এক্সপ্রেস সহ সকল আন্তঃনগর ট্রেনের লাহিড়ী মোহনপুর স্টেশনে যাত্রাবিরতির দাবিতে সকাল ৮টা থেকে স্থানীয় লোকজন রেলপথের ওপর দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি শুরু করে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
মানববন্ধনে অংশ নেয়া নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান,লাহিড়ী মোহনপুর সিরাজগঞ্জের গুরুত্বপূর্ণ ব্যবসায়ী কেন্দ্র। চলনবিলবেষ্টিত এই স্টেশন বাজারে সিরাজগঞ্জের সবচেয়ে বেশি মাছ কেনাবেচা হয়ে থাকে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখান থেকে দেশের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ মাছ ব্যবসায়ীরা পাঠিয়ে থাকেন। কিন্তু কোনো আন্তঃনগর ট্রেনের লাহিড়ী মোহনপুর স্টেশনে যাত্রাবিরতি না থাকায় এখানকার লোকজন ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। তাঁরা চলতি সপ্তাহে শুরু হওয়া পাবনা থেকে ঢাকার মধ্যে চলাচলকারী আন্তঃনগর পাবনা এক্সপ্রেসের আপ ও ডাউন—উভয় ক্ষেত্রেই লাহিড়ী মোহনপুর স্টেশনে যাত্রাবিরতির দাবি জানান।
পাকশী রেলওয়ে বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, মানববন্ধনকারীরা তাদের কাছে কোনো আবেদন বা কোনো রকম দাবীনামা পাঠায়নি। কাউকে কিছু না জানিয়ে এভাবে মানববন্ধনের নামে রেলপথ অবরোধ করে ট্রেন যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এটা সম্পূর্ণ অবৈধ। মানববন্ধনকারীদের কর্মকাণ্ডে রাজনৈতিক কোন সংশ্লিষ্টতা আছে কি না,তা খতিয়ে দেখবে রেল কর্তৃপক্ষ। রেলওয়ে পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে ট্রেন অবরোধকারীদের সরিয়ে দেওয়ার ব্যবস্থা নিচ্ছে।
জ্বালানি সংকট-উচ্চ সুদে থমকে শিল্প, ৯৪% কমেছে যন্ত্রপাতি কেনার ব্যয়

জ্বালানি সংকট-উচ্চ সুদে থমকে শিল্প, ৯৪% কমেছে যন্ত্রপাতি কেনার ব্যয়

দুই পেরিয়ে তিনে রূপালী বাংলাদেশ: রংপুরের আলোচনায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়

দুই পেরিয়ে তিনে রূপালী বাংলাদেশ: রংপুরের আলোচনায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়

তালোড়ায় ব্যাটারী চালিত ভ্যান চালকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী মোনওয়ারের মতবিনিময় সভা

তালোড়ায় ব্যাটারী চালিত ভ্যান চালকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী মোনওয়ারের মতবিনিময় সভা

কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কুড়িগ্রামে শীতার্তদের পাশে আশা: জেলা প্রশাসকের হাতে কম্বল তুলে দিল সংস্থাটি

কুড়িগ্রামে শীতার্তদের পাশে আশা: জেলা প্রশাসকের হাতে কম্বল তুলে দিল সংস্থাটি

তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির মেয়াদ বৃদ্ধি

তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির মেয়াদ বৃদ্ধি

শেয়ার করুন