রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
নর্থ এক্সপ্রেস নিউজযোগাযোগগোপনীয়তার নীতি

স্বত্ব © নর্থ এক্সপ্রেস নিউজ|কারিগরি সহায়তায়: Sohanur Rahman Jahin

রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
/

হোম/সংবাদ

২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি, বিদায়ের আগে মুশফিকের আবেগঘন বার্তা

নর্থ এক্সপ্রেস

নর্থ এক্সপ্রেস

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৬ - ০:৪৪

• পঠিত: ৬ বার

২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি, বিদায়ের আগে মুশফিকের আবেগঘন বার্তা

বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘ ২২ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম। আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিদায়ের ঘোষণা আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় ভক্ত, পরিবার, কোচ ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই তারকা ক্রিকেটার।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল মুশফিকের অবসরের সিদ্ধান্তের কথা জানান। এরপর রাত সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক পেজে দীর্ঘ এক বার্তা প্রকাশ করেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

বার্তায় মুশফিক লেখেন, শৈশবের স্বপ্ন পূরণের মধ্য দিয়ে কেটেছে তার জীবনের অসাধারণ ২২টি বছর। সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করাকে জীবনের সবচেয়ে বড় সম্মান ও গর্ব হিসেবে উল্লেখ করেন তিনি। এই দীর্ঘ পথচলার সুযোগ করে দেওয়ায় মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে অসংখ্য সাফল্য ও ব্যর্থতার সাক্ষী হয়েছেন মুশফিক। তবে বিদায়ের মুহূর্তে ভক্তদের ভালোবাসার স্মৃতিকেই বিশেষভাবে তুলে ধরেছেন তিনি। বিশেষ করে মিরপুরের গ্যালারি থেকে ভেসে আসা ‘মুশফিক, মুশফিক’ স্লোগান আজীবন হৃদয়ে থাকবে বলে জানিয়েছেন এই ক্রিকেটার।

পরিবার, শিক্ষক, কোচ, সতীর্থ, বন্ধু ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, প্রতিবার ব্যাট হাতে মাঠে নামার সময় সমর্থকদের উচ্ছ্বাস তাকে অনুপ্রাণিত করেছে।

ক্রিকেটের বাইরেও জীবনের গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ৩৯ বছর বয়সী মুশফিক। স্বপ্ন পূরণের পাশাপাশি ভালো মানুষ হওয়ার আহ্বান জানিয়ে বিনয়ী থাকা, মানুষের প্রতি সদয় হওয়া এবং অন্যদের অনুপ্রাণিত করার কথা বলেছেন তিনি। জীবনের নতুন অধ্যায় আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে শুরু করতে চান বলেও উল্লেখ করেন।

এদিকে মুশফিকের বিদায়ী টেস্টকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। বাংলাদেশের ক্রিকেটে তার অবদান যথাযথভাবে উদ্‌যাপনের আহ্বান জানিয়েছেন বোর্ড সভাপতি তামিম ইকবাল।

২০০৫ সালের ২৬ মে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। এখন পর্যন্ত ১০৮ টেস্টে ১৪টি সেঞ্চুরি ও ৩০টি ফিফটির সাহায্যে ৭ হাজার ৬২ রান করেছেন তিনি। ম্যাচ, রান ও সেঞ্চুরির হিসাবে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সবার ওপরে রয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার।

ইংল্যান্ডের বিপক্ষেই শেষ হতে যাচ্ছে তার টেস্ট ক্যারিয়ারের পথচলা। আর বিদায়ের এই মুহূর্তে মিরপুরের গ্যালারি থেকে পাওয়া ভালোবাসার স্মৃতি নিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে প্রস্তুত মুশফিকুর রহিম।

শীতকালীন ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, কোন প্রতিষ্ঠানে কত দিন বন্ধ?

শীতকালীন ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, কোন প্রতিষ্ঠানে কত দিন বন্ধ?

উসমান (রা.)-এর ব্যবসায়িক সাফল্যের নেপথ্যের কৌশল

উসমান (রা.)-এর ব্যবসায়িক সাফল্যের নেপথ্যের কৌশল

যেভাবে শুরু হয়েছিল এবিজি স্পোর্টস সিটির যাত্রা, জানালেন আনভীর

যেভাবে শুরু হয়েছিল এবিজি স্পোর্টস সিটির যাত্রা, জানালেন আনভীর

ইয়েমেন উপকূল থেকে আমিরাতের বাণিজ্যিক জাহাজ ছিনতাই, জিম্মি ১৯ নাবিক

ইয়েমেন উপকূল থেকে আমিরাতের বাণিজ্যিক জাহাজ ছিনতাই, জিম্মি ১৯ নাবিক

শেখ হাসিনার লাইভে ভিডিওতে না আসার কারণ জানালেন মোহাম্মদ আরাফাত

শেখ হাসিনার লাইভে ভিডিওতে না আসার কারণ জানালেন মোহাম্মদ আরাফাত

শেখ হাসিনাকে আসতে হলে বন্দি চুক্তির মাধ্যমেই আসতে হবে: ত্রাণ মন্ত্রী

শেখ হাসিনাকে আসতে হলে বন্দি চুক্তির মাধ্যমেই আসতে হবে: ত্রাণ মন্ত্রী

শেয়ার করুন