বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মোস্তফাপুর এলাকায় ৩০আগস্ট রোববার রাতে অটোভ্যানে করে সার নিয়ে যাওয়ার সময় আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যরা ১০ বস্তা সার জব্দ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তাপুর এলাকার সার ডিলার মেসার্স আকতার ট্রেডার্সের প্রোপ্রাইটর আকতারুল হক-এর দোকান থেকে রাতে একটি অটোভ্যানে করে পাঁচ বস্তা এমওপি সার ও পাঁচ বস্তা ডিএপি সার নিয়ে যাচ্ছিল। এ সময় আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যদের সন্দেহ হলে তারা অটোভ্যানটি আটক করে সার পরিবহনের বৈধ মালামাল রশিদ বা চালান দেখতে চান। তবে সার বহনকারীরা তাৎণিকভাবে কোনো রশিদ দেখাতে পারেননি। পরে বিষটি নিয়ে তারা কৃষি অফিসারের সঙ্গে কথা বললে, তাঁর পরাপর্শে জব্দকৃত সারগুলো আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে রাখেন।
ডিলার আকতারুল হক বলেন, তিনি সব সময় আমার দোকান থেকে সার কিনতো। কিন্তু রাতে সার বিক্রি করা আমার ঠিক হয়নি।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ সাইফুল আবেদীন বলেন, উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের পরামর্শে জব্দ করা সার প্রকৃত কৃষকের কাছে বিক্রি করে বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা করা হবে।