সবার আগে বাংলাদেশ, নির্বাচনী ইস্তেহার-২০২৬ বাস্তবায়নে পল্লী সঞ্চয় ব্যাংক দুপচাঁচিয়া শাখার বিশেষ উদ্যোগে পল্লী সবুজায়ন কর্মসূচীর আওতায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে। গত ৩১আগস্ট সোমবার সকালে ব্যাংক চত্বরে ব্যাংকের গ্রাহকদের মাঝে বিনামূল্যে এ চারা প্রধান অতিথি হিসাবে বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। এসময় পল্লী সঞ্চয় ব্যাংক বগুড়ার দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক কর্মকর্তা আব্দুল বাছিত, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ছানোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, পল্লী সঞ্চয় ব্যাংক দুপচাঁচিয়া শাখার ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক, মাঠ সহকারী অসীম কুমার দাস, বিপ্লব সবাক সহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।