দুপচাঁচিয়ায় দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম বছরে পদার্পণ উদযাপন

নর্থ এক্সপ্রেস
নিউজ ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট, ২০২৬ - ২০:৩০
• পঠিত: 13 বার

বগুড়ার দুপচাঁচিয়ায় দেশের ঐতিহ্যবাহী দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, কেক কর্তন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।১২ আগস্ট বুধবার উপজেলা সভাকক্ষে দৈনিক করতোয়ার দুপচাঁচিয়া উপজেলা প্রতিনিধি ও দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে ও সাহিত্য সম্পাদক দেওয়ান পলাশের সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপাধ্যক্ষ মনোয়ারা বেগম, অধ্যক্ষ আনিছুল ইসলাম, অধ্যক্ষ রঞ্জন কুমার পাল, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সাইফুল আবেদন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, উপজেলা যুবদলের সভাপতি আফছার আলী, ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মল্লিক, বিশিষ্ট ব্যবসায়ী দ্বিজেন্দ্রনাথ বসাক (মন্টু), উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস ও শোভা এনজিওর নির্বাহী পরিচালক আনারুল আজাদ লিটন প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা দৈনিক করতোয়া পত্রিকার দীর্ঘ পথচলা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গণমানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে পত্রিকাটির ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতেও পত্রিকাটি সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
পরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অতিথিবৃন্দ কেক কাটেন। শেষে একটি র্যালি অনুষ্ঠিত হয়।






